2 Timothy 4:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ত্রোয়াতে কার্পের কাছে যে শালটি রেখে এসেছি, তুমি আসার সময়ে সেটি এবং কিতাবগুলো, বিশেষত গুটিয়ে-রাখা কিতাব কয়টি সঙ্গে করে এনো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আসার সময়, ত্রোয়াতে কার্পের কাছে যে আলখাল্লাটি ফেলে এসেছি, সেটা নিয়ে এসো; আর আমার পুঁথিগুলি, বিশেষত চামড়ার পুঁথিগুলিও নিয়ে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ত্রোয়াতে কার্পের কাছে যে শালখানি রাখিয়া আসিয়াছি, তুমি আসিবার সময়ে সেখানি এবং পুস্তকগুলি, বিশেষতঃ চর্ম্মের পুস্তক কয়খানি, সঙ্গে করিয়া আনিও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ত্রোয়াতে কার্পের কাছে য়ে শালখানি রেখে এসেছি, তুমি আসার সময় সেটি এবং পুস্তকগুলি, বিশেষ করে চামড়ার ওপর লেখা পুস্তকগুলি সঙ্গে করে এনো; ওগুলি আমার চাই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ত্রোয়াতে কার্পের কাছে যে শালখানি রেখে এসেছি, তুমি আসবার সময়ে সেটা এবং বইগুলি, বিশেষ করে কতকগুলি চামড়ার বই, সঙ্গে করে এনো।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ত্রোয়াতে কার্পের কাছে যে শালখানি রাখিয়া আসিয়াছি, তুমি আসিবার সময়ে সেইখানি এবং পুস্তকগুলি, বিশেষতঃ চর্মের পুস্তক কয়খানি সঙ্গে করিয়া আনিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ত্রোয়াতে কার্পের কাছে আমি যে গায়ের কাপড়টা ফেলে এসেছি, আসবার সময় তুমি সেটা নিয়ে এস। তা ছাড়া গুটিয়ে-রাখা বইগুলো, বিশেষ করে যেগুলো চামড়ার উপর লেখা, সেগুলো সংগে করে নিয়ে এস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ত্রোয়াতে কার্পের কাছে আমি যে গায়ের কাপড়টা ফেলে এসেছি, আসবার সময় তুমি সেটা নিয়ে এস। তা ছাড়া গুটিয়ে-রাখা কিতাবগুলো, বিশেষ করে যেগুলো চামড়ার উপর লেখা, সেগুলো সংগে করে নিয়ে এস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ত্রোয়াতে কারপাসের বাড়িতে আমি যে গরম জামা ফেলে এসেছি, সেটা আসার সময় নিয়ে এস। সেই সঙ্গে বইগুলিও এনো, বিশেষ করে পুঁথিগুলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ত্রোয়াতে কার্পের কাছে যে শালখানি রেখে এসেছি, তুমি আসার সময় সেটি এবং পুস্তকগুলি, বিশেষ করে চামড়ার ওপর লেখা পুস্তকগুলি সঙ্গে করে এনো; ওগুলি আমার চাই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ত্রোয়াতে কার্পের কাছে যে শালখানি রেখে এসেছি, তুমি আসবার দিনের সেটা এবং বইগুলি, বিশেষ করে কতকগুলি চামড়ার বই, সঙ্গে করে এনো।