2 Timothy 4:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার প্রথমবার আত্মপক্ষ সমর্থন কালে কেউ আমার পক্ষে উপস্থিত হয় নি। সকলে আমাকে পরিত্যাগ করে চলে গেছে; তা যেন তাদের বিরুদ্ধে গণনা করা না হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথমবারের আত্মপক্ষ সমর্থনের সময়, আমার পক্ষে একজনও এগিয়ে আসেনি, বরং প্রত্যেকেই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এসব যেন তাদের বিপক্ষে না যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রথম বার আত্মপক্ষসমর্থন কালে কেহ আমার পক্ষে উপস্থিত হইল না; সকলে আমাকে পরিত্যাগ করিল; ইহা তাহাদের প্রতি গণিত না হউক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাকে যখন প্রথমবার বিচারকের সামনে দাঁড় করানো হয়েছিল, তখন আমায় সাহায্য করতে কেউ আমার পাশে ছিল না; সকলে পালিয়ে গেল৷ আমি প্রার্থনা করি তাদের এই অপরাধ য়েন গন্য না হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমার প্রথম বার আত্মপক্ষ সমর্থনের সময় কেউ আমার পক্ষে উপস্থিত হল না; সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল; এটা তাদের প্রতি গণ্য না হোক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রথম বার আত্মপক্ষসমর্থন কালে কেহ আমার পক্ষে উপস্থিত হইল না; সকলে আমাকে পরিত্যাগ করিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথম বার যখন আমার বিচার হয়েছিল তখন কেউ আমাকে সাহায্য করে নি, বরং সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল; তবে এটা যেন তাদের বিরুদ্ধে ধরা না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথম বার যখন আমার বিচার হয়েছিল তখন কেউ আমাকে সাহায্য করে নি, বরং সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল; তবে এটা যেন তাদের বিরুদ্ধে ধরা না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথমবার যখন আমার বিচার হয় তখন কেউ আমার পক্ষে দাঁড়ায়নি। সকলেই আমায় পরিত্যাগ করেছিল। ঈশ্বর যেন তাদের অপরাধ না নেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাকে যখন প্রথমবার বিচারকের সামনে দাঁড় করানো হয়েছিল, তখন আমায় সাহায্য করতে কেউ আমার পাশে ছিল না; সকলে পালিয়ে গেল৷ আমি প্রার্থনা করি তাদের এই অপরাধ যেন গন্য না হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রথমবার আত্মপক্ষ সমর্থনের দিন কেউ আমার পক্ষে উপস্থিত হল না; সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল; এটা তাদের প্রতি গণ্য না হোক।