2 Timothy 4:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু প্রভু আমার পাশে দাঁড়ালেন এবং আমাকে বলবান করলেন এবং এর ফলে আমার মধ্য দিয়ে তবলিগ কাজ সুসম্পন্ন হয়েছিল এবং অ-ইহুদী সবাই তা শুনতে পেয়েছিল। আর আমি সিংহের মুখ থেকে রক্ষা পেলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু প্রভু আমার পাশে দাঁড়িয়ে শক্তি দিয়েছিলেন, যেন আমার মাধ্যমে সেই বার্তা সম্পূর্ণরূপে প্রচারিত হয় ও অইহুদি জনগণ তা শুনতে পায়। আবার আমি সিংহের মুখ থেকেও উদ্ধার পেয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু প্রভু আমার নিকটে দাঁড়াইলেন, এবং আমাকে বলবান্ করিলেন, যেন আমা দ্বারা প্রচার-কার্য্য সম্পন্ন হয় এবং পরজাতীয় সকল লোক তাহা শুনিতে পায়; আর আমি সিংহের মুখ হইতে রক্ষা পাইলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু প্রভু আমার পাশে দাঁড়ালেন এবং আমাকেশক্তিশালী করলেন, যাতে আমি সেই বার্তা সম্পূর্ণভাবে প্রচার করতে পারি এবং য়েন সমস্ত অইহুদী জনগণ সেই সুসমাচার শুনতে পায়, আর আমি সিংহের মুখ থেকে রক্ষা পেলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু প্রভু আমার কাছে দাঁড়ালেন, এবং আমাকে শক্তিশালী করলেন, যেন আমার মাধ্যমে প্রচার-কাজ সম্পূর্ণ হয় এবং পরজাতীয় সব লোকে তা শুনতে পায়; আর আমি সিংহের মুখ থেকে রক্ষা পেলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা তাহাদের প্রতি গণিত না হউক। কিন্তু প্রভু আমার নিকটে দাঁড়াইলেন, এবং আমাকে বলবান করিলেন, যেন আমা দ্বারা প্রচার-কার্য সমপন্ন হয় এবং পরজাতীয় সকল লোক তাহা শুনিতে পায়; আর আমি সিংহের মুখ হইতে রক্ষা পাইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু প্রভু আমার সংগে ছিলেন এবং আমাকে শক্তি দান করেছিলেন। তার ফলে আমি সম্পূর্ণভাবে সুখবর প্রচার করতে পেরেছিলাম আর অযিহূদীরা সবাই তা শুনেছিল। ঈশ্বর আমাকে সিংহের মুখ থেকে রক্ষা করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু প্রভু আমার সংগে ছিলেন এবং আমাকে শক্তি দান করেছিলেন। তার ফলে আমি সম্পূর্ণভাবে সুসংবাদ তবলিগ করতে পেরেছিলাম আর অ-ইহুদীরা সবাই তা শুনেছিল। আল্লাহ্ আমাকে সিংহের মুখ থেকে রক্ষা করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু প্রভু আমার পাসে দাঁড়িয়ে আমাকে শক্তি দিয়েছিলেন যেন তাঁর বাণী আমি সর্বজাতির কাছে সম্পূর্ণভাবে প্রচার করতে পারি। আমি মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু আমার পাশে দাঁড়ালেন এবং আমাকে শক্তিশালী করলেন, যাতে আমি সেই বার্তা সম্পূর্ণভাবে প্রচার করতে পারি এবং যেন সমস্ত অইহুদী জনগণ সেই সুসমাচার শুনতে পায়, আর আমি সিংহের মুখ থেকে রক্ষা পেলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু প্রভু আমার কাছে দাঁড়ালেন এবং আমাকে শক্তিশালী করলেন, যেন আমার মাধ্যমে প্রচার কাজ সম্পূর্ণ হয় এবং অইহূদিয় সব লোকে তা শুনতে পায়; আর আমি সিংহের (রোম সরকার) মুখ থেকে রক্ষা পেলাম।