2 Timothy 4:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রভু আমাকে সমস্ত মন্দ কাজ থেকে রক্ষা করবেন এবং তাঁর বেহেশতী রাজ্যে উত্তীর্ণ করবেন। যুগপর্যায়ের যুগে যুগে তাঁর মহিমা হোক। আমিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত অশুভ আক্রমণ থেকে প্রভু আমাকে রক্ষা করবেন এবং তাঁর স্বর্গীয় রাজ্যে তিনি আমাকে নিরাপদে নিয়ে আসবেন। চিরকাল যুগে যুগে কীর্তিত হোক তাঁর মহিমা। আমেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম্ম হইতে রক্ষা করিবেন এবং আপনার স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করিবেন। যুগপর্য্যায়ের যুগে যুগে তাঁহার মহিমা হউক। আমেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কেউ আমার ক্ষতি করতে চাইলে প্রভু আমাকে রক্ষা করবেন৷ প্রভু তাঁর স্বর্গীয় রাজ্যে আমাকে নিশ্চয়ই নিরাপদে নিয়ে যাবেন৷ যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক্৷ আমেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রভু আমাকে সমস্ত খারাপ কাজ থেকে রক্ষা করবেন এবং নিজের স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করবেন। যুগপর্যায়ের যুগে যুগে তাঁর মহিমা হোক। আমেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করিবেন এবং আপনার স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করিবেন। যুগপর্যায়ের যুগে যুগে তাঁহার মহিমা হউক। আমেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু আমাকে সমস্ত মন্দ কাজ থেকে রক্ষা করবেন এবং নিরাপদে তাঁর স্বর্গীয় রাজ্যে নিয়ে যাবেন। যুগে যুগে চিরদিন তাঁর গৌরব হোক। আমেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রভু আমাকে সমস্ত খারাপ কাজ থেকে রক্ষা করবেন এবং নিরাপদে তাঁর বেহেশতী রাজ্যে নিয়ে যাবেন। যুগে যুগে চিরদিন তাঁর প্রশংসা হোক। আমিন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুই আমায় সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন এবং নিরাপদে স্বর্গরাজ্যে নিয়ে যাবেন। সর্বযুগে সকল মহিমা তাঁরই। আমেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেউ আমার ক্ষতি করতে চাইলে প্রভু আমাকে রক্ষা করবেন৷ প্রভু তাঁর স্বর্গীয় রাজ্যে আমাকে নিশ্চয়ই নিরাপদে নিয়ে যাবেন৷ যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক্্৷ আমেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু আমাকে সমস্ত খারাপ কাজ থেকে রক্ষা করবেন এবং নিজের স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করবেন। যুগপর্য্যায়ের যুগে যুগে তাঁর মহিমা হোক। আমেন।