2 Timothy 4:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কালাম তবলিগ কর, সময়ে হোক বা অসময়ে হোক কাজে নিয়োজিত থাক, সমপূর্ণ ধৈর্য সহকারে শিক্ষাদান-পূর্বক অনুযোগ কর, ভর্ৎসনা কর, চেতনা দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি বাক্য প্রচার করো; সময়ে-অসময়ে প্রস্তুত থেকো; অসীম ধৈর্য ও সুপরামর্শ দিয়ে সবাইকে সংশোধন, তিরস্কার এবং উৎসাহ প্রদান করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি বাক্য প্রচার কর, সময়ে অসময়ে কার্য্যে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান-পূর্ব্বক অনুযোগ কর, ভর্ৎসনা কর, চেতনা দেও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লোকদের কাছে সুসমাচার প্রচার কর৷ ভাল কি মন্দ সব সময়ের জন্য তুমি সর্বদাই প্রস্তুতে থেকো৷ তাদের ভুল কাজ সম্বন্ধে বোধ জাগাও৷ তারা ভুল পথে গেলে তাদের থামতে বলো, সত্ কার্য়ে তাদের উত্সাহিত করো৷ সম্পূর্ণ ধৈর্য্যের সঙ্গে ও উচিত শিক্ষার মাধ্যমে এইসব কাজ কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তুমি বাক্য প্রচার কর, সময়ে অসময়ে প্রচারের জন্য প্রস্তুত হও, সম্পূর্ণ ধৈর্য্য ও শিক্ষাদান-পূর্ব্বক উৎসাহিত কর, তিরস্কার কর, চেতনা দাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি বাক্য প্রচার কর, সময়ে অসময়ে কার্যে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান-পূর্বক অনুযোগ কর, ভর্ৎসনা কর, চেতনা দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের বাক্য প্রচার কর; সময়ে হোক বা অসময়ে হোক, সব সময়েই প্রচারের জন্য প্রস্তুত থাক; খুব ধৈর্যের সংগে শিক্ষা দিয়ে লোকদের দোষ দেখিয়ে দাও, তাদের সাবধান কর ও উপদেশ দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র কালাম তবলিগ কর; সময়ে হোক বা অসময়ে হোক, সব সময়েই তবলিগের জন্য প্রস্তুত থাক; খুব ধৈর্যের সংগে শিক্ষা দিয়ে লোকদের দোষ দেখিয়ে দাও, তাদের সাবধান কর ও উপদেশ দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি খ্রীষ্টের বাণী প্রচার কর, সময় অসময়ের বিচার না করে প্রচারের কাজ করে যাও। সকলের মনে দৃঢ় পত্যয় জাগাও, সবাইকে সতর্ক কর, উৎসাহ দাও, অসীম ধৈর্য সহকারে শিক্ষাদান করে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকদের কাছে সুসমাচার প্রচার কর৷ ভাল কি মন্দ সব সময়ের জন্য তুমি সর্বদাই প্রস্তুত থেকো৷ তাদের ভুল কাজ সম্বন্ধে বোধ জাগাও৷ তারা ভুল পথে গেলে তাদের থামতে বলো, সৎ কার্যে তাদের উৎসাহিত করো৷ সম্পূর্ণ ধৈর্য্য্যের সঙ্গে ও উচিত শিক্ষার মাধ্যমে এইসব কাজ কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বাক্য প্রচার কর, দিনের অদিনের প্রচারের জন্য প্রস্তুত হও, সম্পূর্ণ ধৈর্য্য ও শিক্ষাদান পূর্ব্বক উৎসাহিত কর, ধমক দাও, চেতনা দাও।