2 Timothy 4:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি শীতকালের আগে আসতে চেষ্টা করো। ঊবুল, পুদেন্ত, লীন, ক্লৌদিয়া এবং সকল ভাইয়েরা তোমাকে সালাম জানাচ্ছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি শীতকালের আগেই এখানে আসার জন্য যথাসাধ্য চেষ্টা কোরো। উবুল, পুদেন্স্, লীন, ক্লডিয়া এবং ভাইবোনেরা সকলে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি শীতকালের পূর্ব্বে আসিতে যত্ন করিও। ঊবুল, পুদেন্ত, লীন, ক্লৌদিয়া এবং সকল ভ্রাতা তোমাকে মঙ্গলবাদ করিতেছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তুমি শীতকালের আগে অবশ্যই আসার চেষ্টা করো৷ উবুল, পুদেন্ত, লীন, ক্লৌদিয়া ও এখানকার সমস্ত ভাই ও বোনেরা তোমায় শুভেচ্ছা জানাচ্ছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তুমি শীতকালের আগে আসতে চেষ্টা কর। উবূল, পুদেন্ত, লীন, ক্লৌদিয়া এবং সকল ভাই তোমাকে অভিবাদন করছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি শীতকালের পূর্বে আসিতে যত্ন করিও। ঊবুল, পুদেন্ত, লীন, ক্লৌদিয়া এবং সকল ভ্রাতা তোমাকে মঙ্গলবাদ করিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি খুব চেষ্টা কর যাতে শীত পড়বার আগে এখানে আসতে পার। উবুল, পুদেন্ত, লীন, ক্লৌদিয়া এবং সব ভাইয়েরা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি খুব চেষ্টা কর যাতে শীত পড়বার আগে এখানে আসতে পার। উবুল, পুদেন্ত, লীন, ক্লাডিয়া এবং সব ভাইয়েরা তোমাকে সালাম জানাচ্ছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শীতকালের আগেই তুমি আমার কাছে আসতে চেষ্টা করো। ইউবোলাস, পুডেন্স, লিনাস, ক্লডিয়া ও অন্যান্য ভাইয়েরা তোমাদের শুভেচ্ছা জানিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি শীতকালের আগে অবশ্যই আসার চেষ্টা করো৷ উবুল, পুদেন্ত, লীন, ক্লৌদিয়া ও এখানকার সমস্ত ভাই ও বোনেরা তোমায় শুভেচ্ছা জানাচ্ছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি শীতকালের আগে আসতে চেষ্টা কর। উবূল, পুদেন্ত, লীন, ক্লৌদিয়া এবং সকল ভাই তোমাকে অভিবাদন করছেন।