2 Timothy 4:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা এমন সময় আসবে, যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করবে না, কিন্তু নতুন কিছু শুনবার জন্য কান চুলকাবে আর নিজ নিজ অভিলাষ অনুসারে নিজেদের জন্য অনেক শিক্ষক জোগাড় করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ এমন সময় আসবে যখন মানুষ অভ্রান্ত শিক্ষা সহ্য করতে পারবে না। বরং তাদের নিজস্ব কামনাবাসনা চরিতার্থ করতে শ্রুতিসুখকর কথা শোনার জন্য তারা অনেক গুরু জোগাড় করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা এমন সময় আসিবে, যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কাণচুল্‌কানিবিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ এমন সময় আসবে, য়ে সময় লোকেরা সত্য শিক্ষা গ্রহণ করতে চাইবে না; কিন্তু নিজেদের মনোমত কথা শোনার জন্য নিজের নিজের পছন্দ মতো বহু গুরু মরবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ এমন সময় আসবে, যে সময় লোকেরা সত্য শিক্ষা সহ্য করবে না, কিন্তু নিজেদের ইচ্ছা অনুসারে নিজেদের জন্য অনেক শিক্ষক জোগাড় করবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা এমন সময় আসিবে, যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কানচুল্‌কানি-বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন সময় আসবে যখন সত্য শিক্ষা লোকের সহ্য হবে না, বরং নিজেদের ইচ্ছা পূর্ণ করবার জন্য তারা এমন অনেক শিক্ষক যোগাড় করবে যারা তাদের খুশী করবার মত শিক্ষা দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন সময় আসবে যখন সত্য শিক্ষা লোকের সহ্য হবে না, বরং নিজেদের ইচ্ছা পূর্ণ করবার জন্য তারা এমন অনেক ওস্তাদ যোগাড় করবে যারা তাদের খুশী করবার মত শিক্ষা দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ এমন দিন আসবে যখন মানুষ সারগর্ভ শিক্ষা অগ্রাহ্য করবে, তারা নিজেদের রুচি অনুযায়ী শুধু মনের মত কথা শুনবার জন্য বহু গুরু জোগাড় করে নেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ এমন সময় আসবে, যে সময় লোকরা সত্য শিক্ষা গ্রহণ করতে চাইবে না; কিন্তু নিজেদের মনোমত কথা শোনার জন্য নিজের নিজের পছন্দ মতো বহু গুরু ধরবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এমন দিন আসবে, যে দিন লোকেরা সত্য শিক্ষা সহ্য করবে না, কিন্তু নিজেদের ইচ্ছা অনুসারে নিজেদের জন্য অনেক শিক্ষক জোগাড় করবে,