2 Timothy 4:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তুমি সমস্ত বিষয়ে মিতাচারী হও, দুঃখভোগ স্বীকার কর, সুসমাচার-তবলিগের কাজ কর, তোমার পরিচর্যা কাজ সম্পন্ন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সকল পরিস্থিতিতেই তুমি নিজেকে সংযত রেখো, দুঃখকষ্ট সহ্য কোরো, সুসমাচার প্রচারকের কাজ কোরো ও তোমার পরিচর্যার সমস্ত কর্তব্য সম্পাদন কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তুমি সর্ব্ববিষয়ে মিতাচারী হও, দুঃখভোগ স্বীকার কর, সুসমাচার-প্রচারকের কার্য্য কর, তোমার পরিচর্য্যা সম্পন্ন কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু তুমি সব সময়ে সংযত থেকো, ধৈর্য়ের সঙ্গে সব কষ্ট সহ্য কর এবং সুসমাচার প্রচার কর৷ ঈশ্বরের সুসমাচার প্রচারক হিসাবে তোমার কর্তব্য পালন করে চল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তুমি সর্ববিষয়ে চিন্তাশীল হও, দুঃখভোগ স্বীকার কর, সুসমাচার প্রচারকের কাজ কর, তোমার সেবাকাজ সম্পূর্ণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তুমি সর্ববিষয়ে মিতাচারী হও, দুঃখভোগ স্বীকার কর, সুসমাচার-প্রচারকের কার্য কর, তোমার পরিচর্যা সমপন্ন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তুমি সব কিছুতে নিজেকে দমনে রাখ, কষ্ট সহ্য কর এবং খ্রীষ্টের বিষয়ে সুখবর প্রচার করতে থাক, আর ঈশ্বর তোমাকে যে কাজ করতে দিয়েছেন তা সম্পূর্ণ কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তুমি সব কিছুতে নিজেকে দমনে রাখ, কষ্ট সহ্য কর এবং মসীহের বিষয়ে সুসংবাদ তবলিগ করতে থাক, আর আল্লাহ্ তোমাকে যে কাজ করতে দিয়েছেন তা সম্পূর্ণ কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সর্ব অবস্থায় তুমি নিজেকে সংযত রেখ, দুঃখ-যন্ত্রণা সহ্য কর, সুসমাচার প্রচারের কাজ করে যাও, উদ্যাপন কর তোমার সেবাব্রত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তুমি সব সময়ে সংযত থেকো, ধৈর্য্যের সঙ্গে সব কষ্ট সহ্য কর এবং সুসমাচার প্রচার কর৷ ঈশ্বরের সুসমাচার প্রচারক হিসাবে তোমার কর্তব্য পালন করে চল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তুমি সর্ববিষয়ে চিন্তাশীল হও, দুঃখভোগ স্বীকার কর, সুসমাচার প্রচারকের কাজ কর, তোমার সেবা কাজ সম্পূর্ণ কর।