2 Timothy 4:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করেছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়েছি, ঈমান রক্ষা করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি উত্তম সমরে সংগ্রাম করেছি। আমার দৌড় শেষ হয়েছে। আমি বিশ্বাস রক্ষা করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্য্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি ভালভাবেই লড়াই করেছি৷ নির্দিষ্ট দৌড় শেষ করেছি৷ অটুট রেখেছি আমার খ্রীষ্ট বিশ্বাস৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি খ্রীষ্টের পক্ষে প্রাণপনে যুদ্ধ করেছি, নিরুপিত পথের শেষ পর্যন্ত দৌড়েছি, বিশ্বাস রক্ষা করেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়াইয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্টের পক্ষে আমি প্রাণপণে যুদ্ধ করেছি, আমার জন্য ঠিক করা পথের শেষ পর্যন্ত দৌড়েছি এবং খ্রীষ্টীয় ধর্ম-বিশ্বাসকে ধরে রেখেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহের পক্ষে আমি প্রাণপণে যুদ্ধ করেছি, আমার জন্য ঠিক করা পথের শেষ পর্যন্ত দৌড়েছি এবং ঈসায়ী ঈমানকে ধরে রেখেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জীবনের সংগ্রাম আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়েছি। বিশ্বাস আমার এখনও অটুট রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ভালভাবেই লড়াই করেছি৷ নির্দিষ্ট দৌড় শেষ করেছি৷ অটুট রেখেছি আমার খ্রীষ্ট বিশ্বাস৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি খ্রীষ্টের পক্ষে প্রাণপনে যুদ্ধ করেছি, ঠিক করা পথের শেষ পর্যন্ত দৌড়েছি, বিশ্বস্ততা রক্ষা করেছি।