2 Timothy 4:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন থেকে আমার জন্য ধার্মিকতার মুকুট তোলা রয়েছে যা প্রভু, সেই ধর্মময় বিচারকর্তা, সেদিন আমাকে দেবেন। কেবল আমাকে নয়, বরং যত লোক তাঁর ফিরে আসার জন্য ব্যাকুলভাবে আকাঙ্খা করছে তাদের সকলকেও দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আমার জন্য সঞ্চিত আছে সেই ধার্মিকতার মুকুট যা ধর্মময় বিচারক, সেই প্রভু, সেদিন আমাকে তা দান করবেন। শুধুমাত্র আমাকে নয়, কিন্তু যতজন তাঁর আবির্ভাবের প্রতীক্ষায় রয়েছে তাদের সবাইকেই তা দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন অবধি আমার নিমিত্ত ধার্ম্মিকতার মুকুট তোলা রহিয়াছে; প্রভু, সেই ধর্ম্মময় বিচারকর্ত্তা, সেই দিন আমাকে তাহা দিবেন; কেবল আমাকে নয়, বরং যত লোক তাঁহার প্রকাশপ্রাপ্তি ভাল বাসিয়াছে, সেই সকলকেও দিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন অবধি সঠিক জীবনযাপন করার জন্য আমার জন্য এক বিজয় মুকুট তোলা আছে, সেই ন্যায়পরায়ণ বিচারক প্রভু সেই মহাদিনে আমাকে তা দেবেন৷ হ্যাঁ, সেই মুকুট তিনি আমায় দেবেন৷ কেবল আমাকে নয়, বরং যত লোক তাঁর পুনরাগমণের জন্য ভালোবাসার সাথে অধীরভাবে প্রতীক্ষা করেছে, এ মুকুট তাদের সকলকে দেবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন থেকে আমার জন্য ধার্মিকতার মুকুট তোলা রয়েছে; প্রভু সেই ধর্মময় বিচারকর্ত্তা, সেই দিন আমাকে তা দেবেন; কেবল আমাকে নয়, বরং যত লোক তাঁর পুনরাগমনের জন্য অপেক্ষা করছেন, তাদেরকেও দেবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে; প্রভু, সেই ধর্মময় বিচারকর্তা, সেই দিন আমাকে তাহা দিবেন; কেবল আমাকে নয়, বরং যত লোক তাঁহার প্রকাশপ্রাপ্তি ভালবাসিয়াছে, সেই সকলকেও দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই আমার জন্য সৎ জীবনের পুরস্কার তোলা রয়েছে। বিচার-দিনে ন্যায়বিচারক প্রভু আমাকে সেই পুরস্কার হিসাবে জয়ের মালা দান করবেন। তবে যে তিনি কেবল আমাকেই দান করবেন তা নয়, যারা তাঁর ফিরে আসবার জন্য আগ্রহের সংগে অপেক্ষা করেছে তাদের সবাইকে দান করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই আমার জন্য সৎ জীবনের পুরস্কার তোলা রয়েছে। রোজ হাশরে ন্যায়বিচারক প্রভু আমাকে সেই পুরস্কার হিসাবে জয়ের মালা দান করবেন। তবে যে তিনি কেবল আমাকেই দান করবেন তা নয়, যারা তাঁর ফিরে আসবার জন্য আগ্রহের সংগে অপেক্ষা করেছে তাদের সবাইকে দান করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধর্মনিষ্ঠার পুরস্কার আমার জন্য তোলা রয়েছে। শেষের সেই দিনে ন্যায়বিচারক প্রভু আমাকে বিজয়মুকুট দেবেন —শুধু আমাকে নয়, যারা অধীর আগ্রহে তাঁর আবির্ভাবের প্রতীক্ষায় রয়েছে, তাদেরও দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন অবধি সঠিক জীবনযাপন করার জন্য আমার জন্য এক বিজয় মুকুট তোলা আছে, সেই ন্যায়পরায়ণ বিচারক প্রভু সেই মহাদিনে আমাকে তা দেবেন৷ হ্যাঁ, সেই মুকুট তিনি আমায় দেবেন৷ কেবল আমাকে নয়, বরং যত লোক তাঁর পুনরাগমণের জন্য ভালোবাসার সাথে অধীরভাবে প্রতীক্ষা করেছে, এ মুকুট তাদের সকলকে দেবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন থেকে আমার জন্য ধার্মিকতার মুকুট তোলা রয়েছে; প্রভু সেই ধর্মময় বিচারকর্ত্তা, সেই দিন আমাকে তা দেবেন; কেবল আমাকে নয়, বরং যত লোক প্রেমের সহিত তাঁর পুনরাগমনের জন্য অপেক্ষা করছেন, তাদেরকেও দেবেন।