3 John 1:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য যদি আমি আসি, তবে সে যেসব কাজ করে তা স্মরণ করাব। সে মন্দ কথা বলে আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা করে এবং তাতেও সে সন্তুষ্ট নয়, সে নিজেও ভাইদেরকে গ্রহণ করে না আর যারা গ্রহণ করতে ইচ্ছা করে তাদেরকেও বারণ করে এবং মণ্ডলী থেকে বের করে দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি ওখানে গেলে, সে কী করছে, তা তোমাদের কাছে বলব; আমাদের সম্পর্কে সে কুৎসা-রটনা করছে। তাতেও সন্তুষ্ট না হয়ে, সে ভাইদের অভ্যর্থনা করতে অস্বীকার করে; যারা তা করতে চায়, সে তাদেরও বাধা দেয়, এমনকি, মণ্ডলী থেকেও বের করে দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য, যদি আমি আসি, তবে সে যে সকল কার্য্য করে, তাহা স্মরণ করাইব, কেননা সে দুর্ব্বাক্য দ্বারা আমাদের গ্লানি করে; এবং তাহাতেও সন্তুষ্ট নয়, সে আপনিও ভ্রাতৃগণকে গ্রাহ্য করে না, আর যাহারা গ্রাহ্য করিতে ইচ্ছা করে, তাহাদিগকেও বারণ করে এবং মণ্ডলী হইতে বাহির করিয়া দেয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই কারণে আমি ওখানে গেলে সে কি করছে তা প্রকাশ করব৷ সে আমাদের বিরুদ্ধে মিথ্যাভাবে মন্দ কথা বলে, কিন্তু এতেও সে খুশী নয়৷ এছাড়া ভাইদের সে স্বাগত জানাতে অস্বীকার করে৷ এমনকি যাঁরা সেই ভাইদের সাহায্য করতে চায়, দিয়ত্রিফি তাদের সাহায্য করতে দেয় না, বরং তাদের মণ্ডলী থেকে বাইরে বের করে দেয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইজন্য, যদি আমি আসি, তবে সে যে সব কাজ করে আমি তা মনে রাখব, কারণ সে মন্দ কথার মাধ্যমে আমাদের সম্মানহানি করে; এবং তাতেও সে সন্তুষ্ট না, সে নিজেও ভাইদেরকে গ্রহণ করে না, আর যারা গ্রহণ করতে ইচ্ছা করে, তাদেরকেও সে বারণ করে এবং মন্ডলী থেকে বের করে দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য, যদি আমি আইসি, তবে সে যে সকল কার্য করে, তাহা স্মরণ করাইব, কেননা সে দুর্বাক্য দ্বারা আমাদের গ্লানি করে; এবং তাহাতেও সন্তুষ্ট নয়, সে নিজেও ভ্রাতৃগণকে গ্রাহ্য করে না, আর যাহারা গ্রাহ্য করিতে ইচ্ছা করে, তাহাদিগকেও বারণ করে এবং মণ্ডলী হইতে বাহির করিয়া দেয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য সে যা করছে আমি আসলে পর তা সবাইকে জানাব। সে আমাদের বিরুদ্ধে হিংসা করে অনেক মিথ্যা কথা বলেছে। তাতেও সুখী না হয়ে সে নিজেও ভাইদের গ্রহণ করছে না এবং যারা তাদের গ্রহণ করতে চাইছে তাদেরও বাধা দিচ্ছে এবং মণ্ডলী থেকে বের করে দিচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য সে যা করছে আমি আসলে পর তা সবাইকে জানাব। সে আমাদের বিরুদ্ধে হিংসা করে অনেক মিথ্যা কথা বলেছে। তাতেও সুখী না হয়ে সে নিজেও ভাইদের গ্রহণ করছে না এবং যারা তাদের গ্রহণ করতে চাইছে তাদেরও বাধা দিচ্ছে এবং জামাত থেকে বের করে দিচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ওখানে গেলে তার সব কথাই বলব। আমাদের সম্বন্ধে সে কুৎসা রটনা করছে, এতেও সে সন্তুষ্ট নয়। এর উপরেও সে ভ্রাতাদের অভ্যর্থনা করে না, যারা করতে চায় তাদেরও সে বাধা দেয়, এমনকি মণ্ডলীচ্যুত করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কারণে আমি ওখানে গেলে সে কি করছে তা প্রকাশ করব৷ সে আমাদের বিরুদ্ধে মিথ্যাভাবে মন্দ কথা বলে, কিন্তু এতেও সে খুশী নয়৷ এছাড়া ভাইদের সে স্বাগত জানাতে অস্বীকার করে৷ এমনকি যারা সেই ভাইদের সাহায্য করতে চায়, দিয়ত্রিফি তাদের সাহায্য করতে দেয় না, বরং তাদের মণ্ডলী থেকে বাইরে বার করে দেয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য, যদি আমি আসি, তবে সে যে সব কাজ করে আমি তা মনে রাখব, কারণ সে মন্দ কথার মাধ্যমে আমাদের সম্মানহানি করে; এবং তাতেও সে সন্তুষ্ট না, সে নিজেও ভাইদেরকে গ্রহণ করে না, আর যারা গ্রহণ করতে ইচ্ছা করে, তাদেরকেও সে বারণ করে এবং মণ্ডলী থেকে বের করে দেয়।