3 John 1:15 — Compare Translations

10 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। বন্ধুরা তোমাকে সালাম জানাচ্ছেন। তুমি প্রত্যেকের নাম করে বন্ধুদেরকে সালাম জানাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার শান্তি হোক। এখানকার বন্ধুরা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। ওখানকার বন্ধুদেরও প্রত্যেকের নাম উল্লেখ করে শুভেচ্ছা জানিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার প্রতি শান্তি বর্ত্তুক। বন্ধুগণ তোমাকে মঙ্গলবাদ করিতেছেন। তুমি প্রত্যেকের নাম করিয়া বন্ধুদিগকে মঙ্গলবাদ কর।
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমার প্রতি শান্তি হোক। বন্ধুরা তোমাকে মঙ্গলবাদ করছেন। তুমি প্রত্যেকের নাম করে বন্ধুদেরকে অভিবাদন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার প্রতি শান্তি বর্তুক। বন্ধুগণ তোমাকে মঙ্গলবাদ করিতেছেন। তুমি প্রত্যেকের নাম করিয়া বন্ধুদিগকে মঙ্গলবাদ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার শান্তি হোক। তোমার বন্ধুরা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে। ওখানকার বন্ধুদের প্রত্যেককে আলাদা আলাদা করে আমাদের শুভেচ্ছা জানায়ো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার শান্তি হোক। তোমার বন্ধুরা তোমাকে সালাম জানাচ্ছে। ওখানকার বন্ধুদের প্রত্যেককে আলাদা আলাদা করে আমাদের সালাম জানায়ো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার মঙ্গল হোক। তোমার বন্ধুরা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। ওখানকার বন্ধুদের সকলকে আমাদের প্রীতি নমস্কার জানিও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার শান্তি হোক্্৷ তোমার সব বন্ধুরা তোমায় শুভেচ্ছা জানাচ্ছে৷ আমাদের বন্ধুদের প্রত্যেককে শুভেচ্ছা জানিও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার প্রতি শান্তি হোক। বন্ধুরা তোমাকে মঙ্গলবাদ করছেন। তুমি প্রত্যেকের নাম করে বন্ধুদেরকে অভিবাদন কর।