3 John 1:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রিয়তম, মুনাজাত করি, যেমন তোমার প্রাণ কুশলপ্রাপ্ত, সমস্ত বিষয়ে তুমি তেমনি কুশলপ্রাপ্ত ও সুস্থ থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রিয় বন্ধু, তোমার আত্মা যেমন কুশলে আছে, তেমনই তোমার শারীরিক ও সর্বাঙ্গীণ কুশল কামনা করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রিয়তম, প্রার্থনা করি, যেমন তোমার প্রাণ কুশলপ্রাপ্ত, সর্ব্ববিষয়ে তুমি তেমনি কুশলপ্রাপ্ত ও সুস্থ থাক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রিয় বন্ধু, আমি জানি তুমি আত্মিকভাবে ভাল আছ; আর তাই আমি প্রার্থনা করি য়েন তোমার সবকিছু ভালভাবে চলে এবং তুমি সুস্থ থাক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রিয়তম, প্রার্থনা করি, যেমন তোমার আত্মা উন্নতির দিকে এগিয়ে যায়, সববিষয়ে তুমি তেমনি উন্নতি লাভ কর ও সুস্থ থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রিয়তম, প্রার্থনা করি, যেমন তোমার প্রাণ কুশলপ্রাপ্ত, সর্ববিষয়ে তুমি তেমনি কুশলপ্রাপ্ত ও সুস্থ থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রিয় বন্ধু, আমি প্রার্থনা করি যেন তোমার সব কিছুই ভালভাবে চলে এবং আত্মার দিক থেকে তুমি যেমন ভালভাবে চলছ ঠিক তোমার শরীরও যেন ভাল চলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রিয় বন্ধু, আমি মুনাজাত করি যেন তোমার সব কিছুই ভালভাবে চলে এবং রূহের দিক থেকে তুমি যেমন ভালভাবে চলছ ঠিক তোমার শরীরও যেন ভাল চলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রিয় বন্ধু, আমি জানি আধ্যাত্মিকভাবে তুমি ভাল আছ। আমার প্রার্থনা, তোমার সার্বিক কল্যাণ হোক এবং কামনা করি তোমার শারীরিক সুস্থতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রিয় বন্ধু, আমি জানি তুমি আত্মিকভাবে ভাল আছ; আর তাই আমি প্রার্থনা করি যেন তোমার সবকিছু ভালভাবে চলে এবং তুমি সুস্থ থাক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রিয়তম, প্রার্থনা করি, যেমন তোমার আত্মা উন্নতির দিকে এগিয়ে যায়, সব বিষয়ে তুমি তেমনি উন্নতি লাভ করও সুস্থ থাক।