3 John 1:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা মণ্ডলীর সাক্ষাতে তোমার মহব্বতের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন; তুমি যদি আল্লাহ্‌র উপযোগীরূপে তাঁদের সযত্নে পাঠিয়ে দাও তবে ভালই করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা তোমার ভালোবাসার কথা মণ্ডলীতে জানিয়েছেন। ঈশ্বরের উপযোগীরূপে তাঁদের যাত্রার সুব্যবস্থা করে দিলে তুমি ভালো কাজই করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা মণ্ডলীর সাক্ষাতে তোমার প্রেমের বিষয়ে সাক্ষ্য দিয়াছেন; তুমি যদি ঈশ্বরের উপযোগীরূপে তাঁহাদিগকে সযত্নে পাঠাইয়া দেও, তবে ভালই করিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁদের প্রতি তোমার ভালবাসার কথা তাঁরা এখানকার মণ্ডলীর সকলকে বলেছেন৷ তাঁদের যাত্রা পথে সাহায্য করলে তুমি ভালোই করবে৷ এমনভাবে সাহায্য করো য়েন ঈশ্বর খুশী হন,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁরা মন্ডলীর সামনে তোমার ভালবাসার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন; তুমি যদি ঈশ্বরের উপযোগীভাবে তাঁদেরকে সযত্নে পাঠিয়ে দাও, তবে ভালই করবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা মণ্ডলীর সাক্ষাতে তোমার প্রেমের বিষয়ে সাক্ষ্য দিয়াছেন; তুমি যদি ঈশ্বরের উপযোগীরূপে তাঁহাদিগকে সযত্নে পাঠাইয়া দেও, তবে ভালই করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মণ্ডলীর সকলের সামনে তারা তোমার ভালবাসার কথা বলেছে। ঈশ্বর যাতে সন্তুষ্ট হন সেইভাবে তুমি তাদের যাত্রার ব্যবস্থা করে দিলে ভাল করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জামাতের সকলের সামনে তারা তোমার মহব্বতের কথা বলেছে। আল্লাহ্‌ যাতে সন্তুষ্ট হন সেইভাবে তুমি তাদের যাত্রার ব্যবস্থা করে দিলে ভাল করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা মণ্ডলীর কাছে তোমার এই ভালবাসার কথা বলেছেন। ঈশ্বরের সুযোগ্য সেবকদের যাত্রার সুব্যবস্থা করে দিলে তুমি ভাল কাজই করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁদের প্রতি তোমার ভালবাসার কথা তাঁরা এখানকার মণ্ডলীর সকলকে বলেছেন৷ তাঁদের যাত্রা পথে সাহায্য করলে তুমি ভালোই করবে৷ এমনভাবে সাহায্য করো যেন ঈশ্বর খুশী হন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা মণ্ডলীর সামনে তোমার ভালবাসার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন; তুমি যদি ঈশ্বরের উপযোগীভাবে তাঁদেরকে সযত্নে পাঠিয়ে দাও, তবে ভালই করবে।