3 John 1:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমরা এই রকম লোকদেরকে সাদরে গ্রহণ করতে বাধ্য, যেন সত্যের সহকারী হতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, এই ধরনের লোকদের প্রতি আমাদের আতিথেয়তা প্রদর্শন করা উচিত, যেন সত্যের পক্ষে আমরা একসঙ্গে কাজ করতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমরা এই প্রকার লোকদিগকে সাদরে গ্রহণ করিতে বাধ্য, যেন সত্যের সহকারী হইতে পারি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই এই ধরণের লোকদের সাহায্য করতে আমরা বাধ্য, য়েন আমরা সত্যের পক্ষে সহকর্মীরূপে কাজ করি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব আমরা এই প্রকার লোকদেরকে সাদরে গ্রহণ করতে বাধ্য, যেন সত্যের সহকারী হতে পারি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমরা এই প্রকার লোকদিগকে সাদরে প্রহণ করিতে বাধ্য, যেন সত্যের সহকারী হইতে পারি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য এই রকম লোকদের সাহায্য করা আমাদের উচিত, যেন ঈশ্বরের সত্যের জন্য আমরাও তাদের কাজের সংগী হই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য এই রকম লোকদের সাহায্য করা আমাদের উচিত, যেন আল্লাহ্‌র সত্যের জন্য আমরাও তাদের কাজের সংগী হই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ধরণের লোকদের সাহায্য করা আমাদের কর্তব্য, যেন এভাবেই আমরা সত্য প্রচারের কাজে তাঁদের সহকর্মী হতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই এই ধরণের লোকদের সাহায্য করতে আমরা বাধ্য, যেন আমরা সত্যের পক্ষে সহকর্মীরূপে কাজ করি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আমরা এই প্রকার লোকদেরকে সাদরে গ্রহণ করতে বাধ্য, যেন সত্যের সহকারী হতে পারি।