3 John 1:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মণ্ডলীকে কিছু লিখেছিলাম, কিন্তু তাদের মধ্যে প্রধান হতে চায় যে দিয়ত্রিফেস, সে আমাদের স্বীকার করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মণ্ডলীর কাছে আমি পত্র লিখেছিলাম, কিন্তু দিয়ত্রিফি যে প্রাধান্য পেতে ভালোবাসে, সে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি মণ্ডলীকে কিছু লিখিয়াছিলাম, কিন্তু তাহাদের প্রাধান্যপ্রিয় দিয়ত্রিফি আমাদিগকে গ্রাহ্য করে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি মন্ডলীকে কিছু লিখেছিলাম, কিন্তু তাদের প্রাধান্যপ্রিয় দিয়ত্রিফি আমাদেরকে মান্য করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি মণ্ডলীকে কিছু লিখিয়াছিলাম, কিন্তু তাহাদের প্রাধান্যপ্রিয় দিয়ত্রিফেস্‌ আমাদিগকে গ্রাহ্য করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি মণ্ডলীর কাছে একটা চিঠি লিখেছিলাম, কিন্তু দিয়ত্রিফেস্‌ মণ্ডলীর মধ্যে প্রধান হতে চায় বলে আমাদের কথা মানে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি জামাতের কাছে একটা চিঠি লিখেছিলাম, কিন্তু দিয়ত্রিফেস্‌ জামাতের মধ্যে প্রধান হতে চায় বলে আমাদের কথা মানে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মণ্ডলীর কাছে আমি কিছু লিখেছিলাম কিন্তু প্রাধান্য লাভে আগ্রহী দিয়ত্রিফিস সবার উপরে থাকতে ভালবাসে, সে আমাদের গ্রাহ্য করে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি মণ্ডলীকে চিঠি লিখলাম; কিন্তু সেই দিয়ত্রিফি, যে তাদের নেতা হতে চায়, সে আমাদের কথা গ্রাহ্য করে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি মণ্ডলীকে কিছু লিখেছিলাম, কিন্তু তাদের প্রাধান্যপ্রিয় দিয়ত্রিফি আমাদেরকে মান্য করে না।