Acts 1:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি যাচ্ছেন, আর তাঁরা আসমানের দিকে একদৃষ্টে চেয়ে আছেন, এমন সময়ে দেখ, সাদা কাপড় পরা দু’জন পুরুষ তাঁদের কাছে দাঁড়ালেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যখন যাচ্ছিলেন, তাঁরা অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিলেন, তখন হঠাৎই সাদা পোশাক পরে দুজন পুরুষ তাঁদের পাশে এসে দাঁড়ালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি যাইতেছেন, আর তাঁহারা আকাশের দিকে একদৃষ্টে চাহিয়া আছেন, এমন সময়ে, দেখ, শুক্লবস্ত্র-পরিহিত দুই পুরুষ তাঁহাদের নিকটে দাঁড়াইলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু যখন যাচ্ছেন, আর প্রেরিতেরা আকাশের দিকে তাকিয়ে আছেন, ঠিক সেই সময সাদা ধবধবে পোশাক পরা দুই ব্যক্তি তাদের পাশে এসে দাঁড়ালেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি যাচ্ছেন আর তাঁরা আকাশের দিকে এক নজরে চেয়ে আছেন, এমন সময়, সাদা পোশাক পরা দুজন পুরুষ তাদের কাছে দাঁড়ালেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি যাইতেছেন, আর তাঁহারা আকাশের দিকে একদৃষ্টে চাহিয়া আছেন, এমন সময়ে, দেখ, শুক্লবস্ত্র পরিহিত দুই জন পুরুষ তাঁহাদের নিকটে দাঁড়াইলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু যখন উপরে উঠে যাচ্ছিলেন তখন শিষ্যেরা একদৃষ্টে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। এমন সময় সাদা কাপড় পরা দু’জন লোক শিষ্যদের পাশে দাঁড়িয়ে বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা যখন উপরে উঠে যাচ্ছিলেন তখন সাহাবীরা একদৃষ্টে আসমানের দিকে তাকিয়ে ছিলেন। এমন সময় সাদা কাপড় পরা দু’জন লোক সাহাবীদের পাশে দাঁড়িয়ে বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা একদৃষ্টে আকাশে যীশুর গমন পথের দিকে চেয়েছিলেন। হঠাৎ শুভ্রবস্ত্র পরিহিত দুই ব্যক্তি তাঁদের কাছে এসে দাঁড়ালেন। বললেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু যখন যাচ্ছেন, আর প্রেরিতরা আকাশের দিকে তাকিয়ে আছেন, ঠিক সেই সময সাদা ধবধবে পোশাক পরা দুই ব্যক্তি তাদের পাশে এসে দাঁড়ালেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি যাচ্ছেন আর তাঁরা আকাশের দিকে এক নজরে চেয়ে আছেন, এমন দিন, সাদা পোশাক পরা দুজন মানুষ তাদের কাছে দাঁড়ালেন;