Acts 1:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁরা জৈতুন নামক পর্বত থেকে জেরুশালেমে ফিরে গেলেন। সেই পর্বতটি জেরুশালেমের নিকটবর্তী, প্রায় অর্ধেক মাইলের পথ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর তাঁরা “জলপাই পর্বত” নামক পাহাড় থেকে জেরুশালেমে ফিরে এলেন। নগর থেকে তা ছিল এক বিশ্রামদিনের হাঁটাপথ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহারা জৈতুন নামক পর্ব্বত হইতে যিরূশালেমে ফিরিয়া গেলেন। সেই পর্ব্বত যিরূশালেমের নিকটবর্ত্তী, বিশ্রামবারের পথ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর তাঁরা জৈতুন পর্বতমালা থেকে নেমে জেরুশালেমে ফিরে গেলেন৷ জেরুশালেম থেকে পাহাড়টির দূরত্ব ছিল এক বিশ্রামবারের পথ অর্থাত্ প্রায় আধ মাইল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন তাঁরা জৈতুন পর্বত থেকে যিরূশালেমে ফিরে গেলেন। সেই পর্বত যিরুশালেমের কাছে, বিশ্রামবারের পথ (খুবই কাছে)
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহারা জৈতুন নামক পর্বত হইতে যিরূশালেমে ফিরিয়া গেলেন। সেই পর্বত যিরূশালেমের নিকটবর্তী, বিশ্রামবারের পথ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শিষ্যেরা জৈতুন পাহাড় থেকে যিরূশালেমে ফিরে আসলেন। যিরূশালেম শহর থেকে এই পাহাড়টা এক কিলোমিটার দূরে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সাহাবীরা জৈতুন পাহাড় থেকে জেরুজালেমে ফিরে আসলেন। জেরুজালেম শহর থেকে এই পাহাড়টা এক কিলোমিটার দূরে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রেরিত শিষ্যেরা তখন অলিভ পর্বত থেকে ফিরে গেলেন জেরুশালেমে। অলিভ পর্বত থেকে জেরুশালেম বেশ কাছেই, পথ প্রায় আধ মাইলের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তাঁরা জৈতুন পর্বতমালা থেকে নেমে জেরুশালেমে ফিরে গেলেন৷ জেরুশালেম থেকে পাহাড়টির দূরত্ব ছিল এক বিশ্রামবারের পথ অর্থাৎ প্রায় আধ মাইল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তাঁরা জৈতুন পর্বত থেকে যিরূশালেমে ফিরে গেলেন। সেই পর্বত যিরুশালেমের কাছে, এক বিশ্রামবারের পথ।