Acts 1:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নগরে প্রবেশ করলে পর তাঁরা যেখানে অবস্থান করছিলেন, সেই উপরের কুঠরিতে গেলেন। এঁরা ছিলেন পিতর, ইউহোন্না, ইয়াকুব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলময় ও মথি, আলফ্েয়ের পুত্র ইয়াকুব ও উদ্যোগী শিমোন এবং ইয়াকুবের (ভাই) এহুদা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা যখন নগরে পৌঁছালেন, তাঁরা উপরতলার সেই ঘরে গেলেন, যেখানে তাঁরা থাকতেন। সেখানে উপস্থিত ছিলেন: পিতর, যোহন, যাকোব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলময় ও মথি, আলফেয়ের ছেলে যাকোব এবং জিলট দলভুক্ত শিমোন ও যাকোবের ছেলে যিহূদা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নগরে প্রবেশ করিলে পর তাঁহারা যেখানে অবস্থিতি করিতেছিলেন, সেই উপরের কুঠরীতে গেলেন; —পিতর, যোহন, যাকোব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলময় ও মথি, আল্ফেয়ের পুত্র যাকোব ও উদ্যোগী শিমোন এবং যাকোবের [ভ্রাতা] যিহূদা;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর প্রেরিতেরা শহরে প্রবেশ করে তাঁরা য়ে বাড়িতে থাকতেন, তার উপরের তলার কামরায় গেলেন৷ এই প্রেরিতদের নাম ছিল; পিতর, য়োহন, যাকোব, আন্দরিয়, ফিলিপ, থোমা, বর্থলময়, মথি, আলফেয়ের ছেলে যাকোব, শিমোন যাকে দেশভক্ত বলা হতএবং যাকোবের ছেলে যিহূদা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
শহরে গিয়ে যেখানে তাঁরা ছিলেন, সেই উপরের ঘরে গেলেন - পিতর, যোহন, যাকোব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলময় ও মথি, আলফেয়ের ছেলে যাকোব ও ঈশ্বরভক্ত শিমোন এবং যাকোবের (ভাই) যিহুদা,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নগরে প্রবেশ করিলে পর তাঁহারা যেখানে অবস্থিতি করিতেছিলেন, সেই উপরের কুঠরিতে গেলেন - পিতর, যোহন, যাকোব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলময় ও মথি, আলফে্য়ের পুত্র যাকোব ও উদ্যোগী শিমোন এবং যাকোবের [ভ্রাতা] যিহূদা;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শহরে পৌঁছে তাঁরা উপরের তলার যে ঘরে তখন থাকতেন সেখানে গেলেন। এই শিষ্যদের নাম ছিল পিতর, যোহন, যাকোব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলময় ও মথি, আলফেয়ের ছেলে যাকোব ও মৌলবাদী শিমোন এবং যাকোবের ছেলে যিহূদা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শহরে পৌঁছে তাঁরা উপরের তলার যে ঘরে তখন থাকতেন সেখানে গেলেন। এই সাহাবীদের নাম ছিল পিতর, ইউহোন্না, ইয়াকুব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলময় ও মথি, আলফেয়ের ছেলে ইয়াকুব ও মৌলবাদী শিমোন এবং ইয়াকুবের ছেলে এহুদা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতর, যোহন, যাকোব এবং আন্দ্রিয়, ফিলিপ এবং থোমা, বর্থলময় এবং মথি,ত আলফেয়র পুত্র যাকোব, বিপ্লবী শিমোন এবং যাকোবের পুত্র যিহুদা —সকলে জেরুশালেম নগরীতে প্রবেশ করলেন এবং সেখানে একটি বাড়ির ওপরতলার যে ঘরটিতে তাঁরা থাকতেন, সেখানে চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর প্রেরিতরা শহরে প্রবেশ করে তাঁরা যে বাড়িতে থাকতেন, তার উপরের তলার কামরায় গেলেন৷ এই প্রেরিতদের নাম ছিল; পিতর, যোহন, যাকোব, আন্দরিয়, ফিলিপ, থোমা, বর্থলময়, মথি, (আলফেয়ের ছেলে) যাকোব, শিমোন যাকে দেশভক্ত বলা হত এবং (যাকোবের ছেলে) যিহূদা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শহরে গিয়ে যেখানে তাঁরা ছিলেন, সেই উপরের ঘরে গেলেন পিতর, যোহন, যাকোব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলময় ও মথি, আলফেয়ের ছেলে যাকোব ও ঈশ্বরভক্ত শিমোন, জীলট এবং যাকোবের (ভাই) যিহূদা,