Acts 1:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এঁরা সকলে স্ত্রীলোকদের সঙ্গে এবং ঈসার মা মরিয়মের ও তাঁর ভাইদের সঙ্গে এক চিত্তে মুনাজাতে নিবিষ্ট রইলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা সকলে এবং কয়েকজন মহিলা, যীশুর মা মরিয়ম ও তাঁর ভাইরা একযোগে প্রার্থনায় ক্রমাগত লেগে রইলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাঁরা সকলে স্ত্রীলোকদের, এবং যীশুর মাতা মরিয়মের ও তাঁহার ভ্রাতাদের সঙ্গে একচিত্তে প্রার্থনায় নিবিষ্ট রহিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রেরিতেরা সকলেই একসঙ্গে সেখানে একই উদ্দেশ্যে সর্বদা প্রার্থনা করছিলেন৷ তাঁদের সঙ্গে ছিলেন কয়েকজন স্ত্রীলোক, যীশুর মা মরিয়ম ও তাঁর ভাইয়েরা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁরা সকলেই মহিলাদের এবং যীশুর মা মরিয়ম ও যীশুর ভাইদের সঙ্গে এক হৃদয়ে প্রার্থনা করতে থাকলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইঁহারা সকলে স্ত্রীলোকদের, এবং যীশুর মাতা মরিয়মের ও তাঁহার ভ্রাতাদের সঙ্গে এক চিত্তে প্রার্থনায় নিবিষ্ট রহিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা সবাই বিশ্বাসী স্ত্রীলোকদের সংগে এবং যীশুর মা মরিয়ম ও তাঁর ভাইদের সংগে সব সময় একমন হয়ে প্রার্থনা করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা সবাই ঈমানদার স্ত্রীলোকদের সংগে এবং ঈসার মা মরিয়ম ও তাঁর ভাইদের সংগে সব সময় একমন হয়ে মুনাজাত করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেকানে তাঁরা সকলে একসঙ্গে প্রার্থনায় নিবিষ্ট থাকেতন। কয়েকজন মহিলা ও যীশুর ভাইয়েরা সেখানে তাঁদের সঙ্গে ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রেরিতরা সকলেই একসঙ্গে সেখানে একই উদ্দেশ্যে সর্বদা প্রার্থনা করছিলেন৷ তাঁদের সঙ্গে ছিলেন কয়েকজন স্ত্রীলোক, যীশুর মা মরিয়ম ও তাঁর ভাইরা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা সকলেই মহিলাদের এবং যীশুর মা মরিয়ম ও যীশুর ভাইদের সঙ্গে এক হৃদয়ে প্রার্থনা করতে থাকলেন।