Acts 1:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে এক দিন যখন অনুমান এক শত বিশ জন এক স্থানে সমবেত ছিলেন তখন পিতর ভাইদের মধ্যে দাঁড়িয়ে বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় একদিন পিতর বিশ্বাসীদের (প্রায় একশো কুড়ি জনের একটি দল) মধ্যে উঠে দাঁড়ালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে এক দিন—যখন অনুমান এক শত কুড়ি জন এক স্থানে সমবেত ছিলেন,—তখন পিতর ভ্রাতৃগণের মধ্যে দাঁড়াইয়া বলিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঐ দিনগুলিতে যখন খ্রীষ্ট বিশ্বাসীরা একত্রিত হয়ে প্রার্থনা করছিলেন, সেখানে প্রায় এক’শ কুড়ি জন উপস্থিত ছিলেন৷ সেই সময় পিতর উঠে দাঁড়িয়ে বললেন,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেসময় একদিন প্রায় একশো কুড়ি জন এক জায়গায় একত্রে ছিলেন, সেখানে পিতর ভাইদের মধ্যে দাঁড়িয়ে বললেন-
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে এক দিন - যখন অনুমান একশত কুড়ি জন এক স্থানে সমবেত ছিলেন, তখন পিতর ভ্রাতৃগণের মধ্যে দাঁড়াইয়া বলিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় পিতর একদিন খ্রীষ্টের উপর বিশ্বাসী প্রায় একশো কুড়িজন লোকের মধ্যে দাঁড়িয়ে বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় পিতর একদিন মসীহের উপর ঈমানদার প্রায় একশো কুড়িজন লোকের মধ্যে দাঁড়িয়ে বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ঘটনার কয়েকদিন পরে প্রায় একশো কুড়িজন খ্রীষ্টবিশ্বাসী এক সভায় মিলিত হলেন। পিতর তখন উঠে দাঁড়িয়ে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ দিনগুলিতে যখন খ্রীষ্ট বিশ্বাসীরা একত্রিত হয়ে প্রার্থনা করছিলেন, সেখানে প্রায় 120 জন উপস্থিত ছিলেন৷ সেই সময় পিতর উঠে দাঁড়িয়ে বললেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেদিন এক দিন প্রায় একশো কুড়ি জন এক জায়গায় একত্রে ছিলেন, সেখানে পিতর ভাইদের মধ্যে দাঁড়িয়ে বললেন