Acts 1:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘হে ভাইয়েরা, এহুদার বিষয়ে পাক-রূহ্ দাউদের মুখ দিয়ে আগেই যা বলেছিলেন, সেই কিতাবের কথা পূর্ণ হওয়া আবশ্যক ছিল। যারা ঈসাকে ধরেছিল, এই এহুদাই তাদের পথপ্রদর্শক হয়েছিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বললেন, “সকল ভাই ও বোন, যীশুকে যারা গ্রেপ্তার করেছিল, তাদের পথপ্রদর্শক যে যিহূদা, তার সম্পর্কে অনেক আগে দাউদের মাধ্যমে পবিত্র আত্মা যে কথা বলেছিলেন, সেই শাস্ত্রবাণী পূর্ণ হওয়া আবশ্যক ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘হে ভ্রাতৃগণ, যাহারা যীশুকে ধরিয়াছিল, তাহাদের পথদর্শক হইয়াছিল যে যিহূদা, তাহার বিষয়ে পবিত্র আত্মা দায়ূদের মুখ দ্বারা অগ্রে যাহা বলিয়াছিলেন, সেই শাস্ত্রীয় বচন পূর্ণ হওয়া আবশ্যক ছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“প্রিয় ভাইয়েরা, যারা যীশুকে ধরেছিল, তাদের পথ দেখিয়েছিলেন যে যিহূদা, তার ব্যাপারে পবিত্র আত্মা দায়ূদের মুখ থেকে আগেই যা বলেছিলেন, সেই শাস্ত্রীয় বাক্য সফল হওয়া দরকার ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘হে ভ্রাতৃগণ, যাহারা যীশুকে ধরিয়া ছিল, তাহাদের পথদর্শক হইয়াছিল যে যিহূদা, তাহার বিষয়ে পবিত্র আত্মা দায়ূদের মুখ দ্বারা অগ্রে যাহা বলিয়াছিলেন, সেই শাস্ত্রীয় বচন পূর্ণ হওয়া আবশ্যক ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ভাইয়েরা, পবিত্র আত্মা অনেক দিন আগে রাজা দায়ূদের মুখ দিয়ে যিহূদার বিষয়ে যা বলেছিলেন পবিত্র শাস্ত্রের সেই কথা পূর্ণ হবার দরকার ছিল। যারা যীশুকে ধরেছিল, এই যিহূদাই তাদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ভাইয়েরা, পাক-রূহ্ অনেক দিন আগে নবী দাউদের মুখ দিয়ে এহুদার বিষয়ে যা বলেছিলেন পাক-কিতাবের সেই কথা পূর্ণ হবার দরকার ছিল। যারা ঈসাকে ধরেছিল, এই এহুদাই তাদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভাইসব! যে যিহুদা যীশুকে বন্দী করার জন্য শত্রুপক্ষকে পথ দেখিয়ে এনেছিল, তার সম্পর্কে পবিত্র আত্মা দাউদের মাধ্যমে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, শাস্ত্রে উদ্ধৃত সেই বাণী পূর্ণ হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ভাইরা যিহূদা সম্পর্কে পবিত্র আত্মা দায়ূদের মুখ দিয়ে যে কথা বহুপূর্বেই বলেছিলেন, শাস্ত্রের সেই কথা পূর্ণ হওয়ার প্রয়োজন ছিল৷ যিহূদাই সেই ব্যক্তি যে যীশুর গ্রেপ্তারকারীদের পরিচালনা দিয়েছিল৷ যিহূদা ছিল আমাদেরই একজন, যে আমাদের পরিচর্য্যা কাজের সহভাগীও ছিল৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রিয় ভাইয়েরা, যারা যীশুকে ধরেছিল, তাদের পথ দেখিয়েছিলেন যে যিহূদা, তার ব্যাপারে পবিত্র আত্মা দায়ূদের মুখ থেকে আগেই যা বলেছিলেন, সেই শাস্ত্রীয় বাক্য সফল হওয়া দরকার ছিল।