Acts 1:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে অধর্মের বেতন দ্বারা একখণ্ড ভূমি ক্রয় করলো এবং সেই ভূমিতে অধোমুখে পড়ে তার পেট ফেটে গেল ও নাড়িভুঁড়িগুলো বের হয়ে পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার দুষ্টতার জন্য সে যে পুরস্কার পেয়েছিল, তা দিয়ে যিহূদা একটি জমি কিনেছিল। সেখানেই সে নিচের দিকে মাথা করে পড়ে গেল, তার শরীর ফেটে ছিন্নভিন্ন হয়ে গেল ও তার সমস্ত অন্ত্র বেরিয়ে পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—সে অধর্ম্মের বেতন দ্বারা একখান ক্ষেত্র লাভ করিল; এবং অধোমুখে ভূমিতে পতিত হইলে তাহার উদর ফাটিয়া যাওয়াতে নাড়ী ভুঁড়ী সকল বাহির হইয়া পড়িল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই লোক তার এই অন্যায় কাজের দ্বারা অর্থ রোজগার করে তাই দিয়ে এক টুকরো জমি কিনেছিল; কিন্তু সে মাথাটা নিচু করে মাটিতে পড়ল, আর তার পেট ফেটে ভেতরের নাড়ী-ভুঁড়ি সব বেরিয়ে পড়ল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সে অধর্মের টাকা দিয়ে একটি জমি লাভ করল এবং বাঁকানো অবস্থায় মাটিতে পরে তার পেট ফেটে যাওয়াতে নাড়ি ভুঁড়ী সব বের হয়ে পড়ল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে অধর্মের বেতন দ্বারা একখানি ক্ষেত্র লাভ করিল; এবং অধোমুখে ভূমিতে পতিত হইলে তাহার উদর ফাটিয়া যাওয়াতে নাড়ী ভূঁড়ী সকল বাহির হইয়া পড়িল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মন্দ কাজের দ্বারা যিহূদা যে টাকা পেয়েছিল তা দিয়ে সে এক খণ্ড জমি কিনল, আর সেখানে পড়ে তার পেট ফেটে গেল এবং নাড়িভূঁড়ি বের হয়ে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খারাপ কাজের দ্বারা এহুদা যে টাকা পেয়েছিল তা দিয়ে সে এক খণ্ড জমি কিনল, আর সেখানে পড়ে তার পেট ফেটে গেল এবং নাড়িভুঁড়ি বের হয়ে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(যিহুদা তার সেই অসৎ হীন কাজের জন্য যে অর্থ পেয়েছিল, তাই দিয়ে সে একখণ্ড জমি কিনেছিল। সেই জমির উপরেই সে অধোমুখে পড়ে যায় ও তার পেট ফেটে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
(এই লোক তার এই অন্যায় কাজের দ্বারা অর্থ রোজগার করে তাই দিয়ে এক টুকরো জমি কিনেছিল; কিন্তু সে মাথাটা নিচু করে মাটিতে পড়ল, আর তার পেট ফেটে ভেতরের নাড়ী-ভুঁড়ি সব বেরিয়ে পড়ল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে মন্দ কাজের রোজগার দিয়ে একটি জমি কিনেছিল। তারপর সে মাথা নিচু অবস্থায় মাটিতে পড়ল, তার পেট ফেটে যাওয়াতে নাড়ি ভুঁড়ী সব বের হয়ে পড়ল;