Acts 1:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জেরুশালেম-নিবাসী সকল লোকে তা জানতে পেরেছিল; এজন্য তাদের ভাষায় ঐ ক্ষেত হকলদামা, অর্থাৎ রক্তক্ষেত, নামে আখ্যাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেমের সকলে একথা শুনতে পেল, তাই তারা তাদের ভাষায় সেই জমির নাম দিল হকলদামা, যার অর্থ, রক্তক্ষেত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিরূশালেম-নিবাসী সকল লোকে তাহা জানিতে পারিয়াছিল, এই জন্য তাহাদের ভাষায় ঐ ক্ষেত্র হকলদামা, অর্থাৎ রক্তক্ষেত্র, নামে আখ্যাত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা জেরুশালেমে বাস করে, তারা সকলেই একথা জানে৷ তাই সেই জমিটিকে তাদের ভাষায় বলে হকলদামা যার অর্থ, ‘রক্তের ভূমি৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যিরুশালেমের সকল লোকে সেটা জানতে পেরেছিল, এজন্য তাদের ভাষায় ঐ জমি হকলদামা অর্থাৎ “রক্তাক্ত ভূমি” নামে পরিচিত”।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিরূশালেম-নিবাসী সকল লোকে তাহা জানিতে পারিয়াছিল; এই জন্য তাহাদের ভাষায় ঐ ক্ষেত্র হকলদামা, অর্থাৎ রক্তক্ষেত্র, নামে আখ্যাত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেমের সবাই সেই কথা শুনেছিল। এইজন্য তাদের ভাষায় এই জমিকে তারা আকেল্দামা বা রক্তের ক্ষেত বলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেমের সবাই সেই কথা শুনেছিল। এইজন্য তাদের ভাষায় এই জমিকে তারা আকেল্দামা বা রক্তের ক্ষেত বলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমের সকলেই এই ঘটনার কথা জানতে পারে এবং তারা নিজেদের ভাষায় এই জমিখণ্ডের নাম রাখে ‘হকলদামা’, এর রঅর্থ ‘রক্তক্ষেত্র')।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাঁরা জেরুশালেমে বাস করে, তারা সকলেই একথা জানে৷ তাই সেই জমিটিকে তাদের ভাষায় বলে হকলদামা যার অর্থ, “রক্তের ভূমি৷”)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিরুশালেমের সকল লোকে সেটা জানতে পেরেছিল, এজন্য তাদের ভাষায় ঐ জমি হকলদামা অর্থাৎ “রক্তাক্ত ভূমি” নামে পরিচিত।