Acts 1:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পিতর আরও বললেন, ‘বস্তুত জবুর শরীফে লেখা আছে, “তার নিবাস শূন্য হোক, তাতে বাস করে, এমন কেউ না থাকুক;” এবং “অন্য ব্যক্তি তার নেতার পদ প্রাপ্ত হোক।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতর বললেন, “বস্তুত, গীতসংহিতায় লেখা আছে, “ ‘তার বাসস্থান শূন্য হোক; সেখানে বসবাস করার জন্য যেন কেউ না থাকে,’ আবার, “ ‘অন্য কেউ যেন তার নেতৃত্বের পদে নিযুক্ত হয়।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ গীতপুস্তকে লেখা আছে, “তাহার নিবাস শূন্য হউক, তাহাতে বাস করে, এমন কেহ না থাকুক;” এবং “অন্য ব্যক্তি তাহার অধ্যক্ষ-পদ প্রাপ্ত হউক।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বাস্তবিক, ‘গীতসংহিতায় লেখা আছে: ‘তার গৃহ য়েন পরিত্যক্ত হয়; কেউ য়েন তার মধ্যে বাস না করে৷’ গীতসংহিতা 69:25 আরও লেখা আছে: ‘আর অন্য কেউ তার স্থান দখল করুক৷’গীতসংহিতা 109:8
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ গীতসংহিতায় লেখা আছে, “তার বসবাস খালি হোক, তাতে বাস করে এমন কেউ না থাক এবং তার কাজের ভার অন্য কাউকে দেওয়া হোক ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ গীতপুস্তকে লেখা আছে, “তাহার নিবাস শূন্য হউক, তাহাতে বাস করে, এমন কেহ না থাকুক;” এবং “অন্য ব্যক্তি তাহার অধ্যক্ষ-পদ প্রাপ্ত হউক।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে পিতর বললেন, “পবিত্র শাস্ত্রের গীতসংহিতা নামে বইটিতে লেখা আছে, তার বাড়ী খালি থাকুক; সেখানে কেউ বাস না করুক। আরও লেখা আছে, তার উঁচু পদ অন্য লোক নিয়ে যাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে পিতর বললেন, “জবুর শরীফ নামে কিতাবটিতে লেখা আছে, তার বাড়ী খালি থাকুক; সেখানে কেউ বাস না করুক। আরও লেখা আছে, তার উঁচু পদ অন্য লোক নিয়ে যাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গীতসংহিতায় লেখা আছেঃ গৃহ তার পরিত্যক্ত হোক, আর কেউ বাস না করুক সেখানে। এবং ‘অপর একজন গ্রহণ করুক তার কর্মভার!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাস্তবিক, “গীতসংহিতায় লেখা আছে: ‘তার গৃহ যেন পরিত্যক্ত হয়; কেউ যেন তার মধ্যে বাস না করে৷’ আরও লেখা আছে: ‘আর অন্য কেউ তার স্থান দখল করুক৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ গীতসংহিতায় লেখা আছে, “তার ভূমি খালি হোক, তাতে বাস করে এমন কেউ না থাক এবং তার পালকের পদ অন্য কাউকে দেওয়া হোক।”