Acts 1:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব ইয়াহিয়ার বাপ্তিস্ম থেকে আরম্ভ করে, যেদিন প্রভু ঈসা আমাদের কাছ থেকে ঊর্ধ্বে নীত হন, সেদিন পর্যন্ত যত দিন তিনি আমাদের কাছে ভিতরে আসতেন ও বাইরে যেতেন, তত দিন সব সময় যাঁরা আমাদের সহচর ছিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, প্রভু যীশু যতদিন আমাদের সঙ্গে বাস করেছিলেন এবং সেই সময়ে আমাদের মধ্যে যারা উপস্থিত ছিলেন, তাদেরই একজনকে মনোনীত করা আবশ্যক,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যোহনের বাপ্তিস্ম অবধি আরম্ভ করিয়া, যে দিন প্রভু যীশু আমাদের নিকট হইতে ঊর্দ্ধে নীত হন, সেই দিন পর্য্যন্ত, যত দিন তিনি আমাদের কাছে ভিতরে আসিতেন ও বাহিরে যাইতেন, তত দিন সর্ব্বদা যাঁহারা আমাদের সহচর ছিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং যোহনের বাপ্তিস্ম থেকে শুরু করে যেদিন প্রভু যীশুকে আমাদের কাছ থেকে স্বর্গে যান, সেদিন পর্য্ন্ত, যতদিন তিনি আমাদের সঙ্গে চলাফেরা করতেন, ততদিন সবসময় যাঁরা আমাদের সঙ্গে ছিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যোহনের বাপ্তিস্ম অবধি আরম্ভ করিয়া, যে দিন প্রভু যীশু আমাদের নিকট হইতে ঊর্ধ্বে নীত হন, সেই দিন পর্যন্ত, যত দিন তিনি আমাদের কাছে ভিতরে আসিতেন ও বাহিরে যাইতেন, তত দিন সর্বদা যাঁহারা আমাদের সহচর ছিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এইজন্য যীশু যে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন তার সাক্ষী হিসাবে অন্য আর একজনকে আমাদের, অর্থাৎ প্রেরিত্দের দলে নিতে হবে। যোহন যে সময় বাপ্তিস্ম দিতেন তখন থেকে আরম্ভ করে যীশুকে আমাদের কাছ থেকে তুলে না নেওয়া পর্যন্ত, প্রভু যীশু যতদিন আমাদের সংগে চলাফেরা করেছিলেন ততদিন যে লোকেরা আমাদের দলে ছিল, সেই লোক যেন তাদের মধ্যে একজন হয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এইজন্য ঈসা যে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন তার সাক্ষী হিসাবে অন্য আর একজনকে আমাদের, অর্থাৎ সাহাবীদের দলে নিতে হবে। ইয়াহিয়া যে সময় তরিকাবন্দী দিতেন তখন থেকে শুরু করে ঈসাকে আমাদের কাছ থেকে তুলে না নেওয়া পর্যন্ত, হযরত ঈসা যতদিন আমাদের সংগে চলাফেরা করেছিলেন ততদিন যে লোকেরা আমাদের দলে ছিল, সেই লোক যেন তাদের মধ্যে একজন হয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং যোহনের কাছে বাপ্তিষ্ম গ্রহণের পর থেকে স্বর্গে নীত হওয়া পর্যন্ত যতদিন আমরা প্রভু যীশুর সান্নিধ্যে ছিলাম, ততদিন আর যারা আমাদের নিত্যসঙ্গী ছিল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাই যোহন যখন বাপ্তাইজ করতে শুরু করেন, সেই সময় থেকে প্রভু যীশুর স্বর্গারোহণের সময় পর্যন্ত যতদিন প্রভু যীশু আমাদের সঙ্গে ছিলেন, সেই দিনগুলিতে যাঁরা সব সময় আমাদের সঙ্গে থাকতেন, তাঁদের মধ্যে একজনকে আমাদের মনোনীত করা প্রয়োজন৷ যে আমাদের দলে যোগদান করবে, তাঁকে অবশ্যই আমাদের সঙ্গে যীশুর পুনরুত্থানের সাক্ষী হতে হবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং, সেদিন পর্যন্ত, যতদিন যীশু আমাদের মধ্যে চলাফেরা করতেন, ততদিন সবদিন যাঁরা আমাদের সঙ্গ দিয়েছে,