Acts 1:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁরা ইউসুফ, যাঁকে বার্শব্বা বলে ডাকে এবং যাঁর উপাধি যুষ্ট এবং মত্তথিয়— এই দুই জনকে দাঁড় করালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তাঁরা দুজনের নাম প্রস্তাব করলেন: বার্শব্বা নামে আখ্যাত যোষেফ (ইনি যুষ্ট নামেও পরিচিত ছিলেন), ও মত্তথিয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহারা এই দুই জনকে দাঁড় করাইলেন, যোষেফ—যাঁহাকে বার্শব্বা বলিয়া ডাকে, যাঁহার উপাধি যুষ্ট,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন প্রেরিতেরা দুজন লোককে উপস্থিত করলেন, য়োষেফ যাকে বার্শব্বা বলে ডাকে যার অপর নাম যুষ্ট আর মত্তথিয়কে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন তাঁরা এই দু'জনকে দাঁড় করালেন, যোষেফ-যাঁকে বার্শবা বলে, যাঁর উপাধি যুষ্ঠ,-
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহারা এই দুই জনকে দাঁড় করাইলেন, যোষেফ - যাঁহাকে বার্শব্বা বলিয়া ডাকে, যাঁহার উপাধি যুষ্ট - এবং মত্তথিয়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শিষ্যেরা যোষেফ, যাঁকে বর্‌শাব্বা ও যুষ্ট বলা হত, তাঁর এবং মত্তথিয়ের, এই দু’জনের নাম বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সাহাবীরা ইউসুফ, যাঁকে বর্‌শাব্বা ও যুষ্ট বলা হত, তাঁর এবং মত্তথিয়ের, এই দু’জনের নাম বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তাঁরা দুজনের নাম প্রস্তাব করেন। একজনের নাম যোষেফ। বারাব্বাস নামেও তিনি পরিচিত ছিলেন। তাঁর উপাধি ছিল যুষ্ট। অপরজনের নাম মত্তথিয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রেরিতরা দুজন লোককে উপস্থিত করলেন, যোষেফ যাকে বার্শব্বা বলে ডাকে যার অপর নাম যুষ্ট আর মৎতথিয়কে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তাঁরা এই দুজনকে দাঁড় করালেন, যোষেফ যাঁকে বার্শবা বলে, যাঁর উপাধি যুষ্ঠ,