Acts 1:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর পরে তাঁরা মুনাজাত করলেন, হে প্রভু, তুমি সকলের অন্তঃকরণ জান, এহুদা নিজের স্থানে যাবার জন্য এই যে পরিচর্যা ও প্রেরিত-পদ ছেড়ে গেছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তাঁরা প্রার্থনা করলেন, “প্রভু, তুমি সকলের অন্তর জানো। আমাদের দেখিয়ে দাও, এই দুজনের মধ্যে তুমি কাকে মনোনীত করেছ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—এবং মত্তথিয়; আর তাঁহারা প্রার্থনা করিলেন, হে প্রভু, তুমি সকলের অন্তঃকরণ জান, যিহূদা নিজ স্থানে যাইবার জন্য এই যে পরিচর্য্যা ও প্রেরিতত্ব ছাড়িয়া গিয়াছে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং মত্তথিয়; আর তাঁরা প্রার্থনা করলেন, হে প্রভু, তুমি সবার হৃদয় জান, যিহূদা নিজের জায়গাতে যাওয়ার জন্য এই যে সেবার ও প্রেরিতের পদ ছেড়ে গিয়েছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহারা প্রার্থনা করিলেন, হে প্রভু, তুমি সকলের অন্তঃকরণ জান, যিহূদা নিজ স্থানে যাইবার জন্য এই যে পরিচর্যা ও প্রেরিতত্ব ছাড়িয়া গিয়াছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তাঁরা এই বলে প্রার্থনা করলেন, “প্রভু, তুমি সকলের অন্তরই জান। যিহূদা তার পাওনা শাস্তি পাবার জন্য প্রেরিত্ পদের কাজ ছেড়ে দিয়েছে। এখন এই দু’জনের মধ্যে সেই পদের জন্য যাঁকে তুমি বেছে নিয়েছ তাঁকে আমাদের দেখিয়ে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তাঁরা এই বলে মুনাজাত করলেন, “মাবুদ, তুমি সকলের দিলই জান। এহুদা তার পাওনা শাস্তি পাবার জন্য সাহাবী পদের কাজ ছেড়ে দিয়েছে। এখন এই দু’জনের মধ্যে সেই পদের জন্য যাঁকে তুমি বেছে নিয়েছ তাঁকে আমাদের দেখিয়ে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তাঁরা প্রার্থনা নিবেদন করলেন। বললেন, হে প্রভু, তুমি সকলের অন্তর্যামী। যিহুদা তার কাজের উপযুক্ত প্রতিফল লাভ করায়, সেবাব্রতী ও প্রেরিত শিষ্যের যে পদটি শূন্য রয়েছে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তারা প্রার্থনা সহকারে বললেন, “প্রভু, তুমি সকলের অন্তঃকরণ জান৷ এই দুজনের মধ্যে কাকে তুমি মনোনীত করেছ তা আমাদের দেখিয়ে দাও৷ যিহূদা তার নিজের জায়গায় যাবার জন্য প্রেরিতরূপে এই সেবার কাজ ত্যাগ করে গেছে৷ তার জায়গায় কাকে তুমি মনোনীত করেছ তা আমাদের দেখাও৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং মত্তথিয়; আর তাঁরা প্রার্থনা করলেন, হে প্রভু, তুমি সবার হৃদয় জান, সুতরাং এই দুজনের মধ্যে যাকে মনোনীত করেছ তাকে দেখিয়ে দাও।