Acts 1:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁর দুঃখভোগের পরে তাঁদের কাছে অনেক প্রমাণ দ্বারা দেখালেন যে, তিনি জীবিত আছেন। ফলত তিনি চল্লিশ দিন যাবৎ তাঁদেরকে দর্শন দিলেন এবং আল্লাহ্র রাজ্যের বিষয় নানান কথা বললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর কষ্টভোগের পর, তিনি এসব মানুষের কাছে নিজেকে দেখা দিলেন এবং বহু বিশ্বাসযোগ্য প্রমাণ দিলেন যে, তিনি জীবিত আছেন। চল্লিশ দিন অবধি তিনি তাঁদের কাছে দেখা দিলেন এবং ঈশ্বরের রাজ্য সম্পর্কে শিক্ষা দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপন দুঃখভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাঁহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন, ফলতঃ চল্লিশ দিন যাবৎ তাঁহাদিগকে দর্শন দিলেন, এবং ঈশ্বরের রাজ্যের বিষয় নানা কথা বলিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মৃত্যুর পর যীশু, তাঁর প্রেরিতদের কাছে দেখালেন য়ে তিনি জীবিত এবং অনেক পরাক্রম কার্য়্য় সাধন করে তিনি এর প্রমাণ দিলেন৷ মৃতদের মধ্য থেকে যীশুর পুনরুত্থানের পর চল্লিশ দিনের মধ্যে প্রেরিতর যীশুকে বহুবার দেখেছিলেন৷ এই সময়ে যীশু তাঁদের ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলেছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
নিজের দুঃখসহ্য করে তিনি অনেক প্রমাণ দিয়ে তাঁদের কাছে নিজেকে জীবিত দেখালেন, ফলে চল্লিশ দিন ধরে তাঁদের কাছে দেখা দিলেন, এবং ঈশ্বরের রাজ্যের ব্যাপারে বিভিন্ন কথা বললেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপন দুঃখভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাঁহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন, ফলতঃ চল্লিশ দিন যাবৎ তাঁহাদিগকে দর্শন দিলেন, এবং ঈশ্বরের রাজ্যের বিষয় নানা কথা বলিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর দুঃখভোগের পরে এই লোকদের কাছে তিনি দেখা দিয়েছিলেন এবং তিনি যে জীবিত আছেন তার অনেক বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছিলেন। চল্লিশ দিন পর্যন্ত তিনি শিষ্যদের দেখা দিয়ে ঈশ্বরের রাজ্যের বিষয় বলেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর দুঃখভোগের পরে এই লোকদের কাছে তিনি দেখা দিয়েছিলেন এবং তিনি যে জীবিত আছেন তার অনেক বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছিলেন। চল্লিশ দিন পর্যন্ত তিনি সাহাবীদের দেখা দিয়ে আল্লাহ্র রাজ্যের বিষয় বলেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর মৃত্যুর পর চল্লিশ দিন পর্যন্ত তিনি অনেকবার তাঁদের দর্শন দিয়েছিলেন। এতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছিল যে তিনি জীবিত। তাঁরা তাঁকে দেখেছিলেন, এবং ঈশ্বরের রাজ্য সম্বন্ধে যীশু তাঁদের শিক্ষাও দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মৃত্যুর পর যীশু, তাঁর প্রেরিতদের কাছে দেখালেন যে তিনি জীবিত এবং অনেক পরাক্রম কার্য সাধন করে তিনি এর প্রমাণ দিলেন৷ মৃতদের মধ্য থেকে যীশুর পুনরুত্থানের পর 40 দিনের মধ্যে প্রেরিতরা যীশুকে বহুবার দেখেছিলেন৷ এই সময়ে যীশু তাঁদের ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলেছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিজের দুঃখ সহ্য করার পর তিনি অনেক প্রমাণ দিয়ে তাঁদের কাছে নিজেকে জীবিত দেখালেন, চল্লিশ দিন ধরে তাঁদের কাছে দেখা দিলেন এবং ঈশ্বরের রাজ্যের ব্যাপারে বিভিন্ন কথা বললেন।