Acts 1:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা ইয়াহিয়া পানিতে বাপ্তিস্ম দিতেন বটে, কিন্তু কয়েক দিনের মধ্যেই তোমাদের পাক-রূহে বাপ্তিস্ম হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ যোহন জলে বাপ্তিষ্ম দিতেন ঠিকই, কিন্তু কয়েকদিনের মধ্যে তোমরা পবিত্র আত্মায় বাপ্তিষ্ম লাভ করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যোহন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে, বেশী দিন পরে নয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ য়োহন জলে বাপ্তাইজ করতেন, কিন্তু কিছু দিনের মধ্যেই তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেননা যোহন জলে বাপ্তিস্ম দিতেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম হবে, যা বেশিদিন পরে নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যোহন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে, বেশী দিন পরে নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোহন জলে বাপ্তিস্ম দিতেন, কিন্তু কয়েক দিনের মধ্যে পিতার সেই প্রতিজ্ঞা অনুসারে পবিত্র আত্মায় তোমাদের বাপ্তিস্ম হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াহিয়া পানিতে তরিকাবন্দী দিতেন, কিন্তু কয়েক দিনের মধ্যে পিতার সেই ওয়াদা অনুসারে পাক-রূহে তোমাদের তরিকাবন্দী হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাপ্তিষ্মদাতা যোহন জলে বাপ্তিষ্ম দিতেন কিন্তু কিছুদিনের মধ্যে তোমরা পবিত্র আত্মায় বাপ্তিষ্ম লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ যোহন জলে বাপ্তাইজ করতেন, কিন্তু কিছু দিনের মধ্যেই তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যোহন জলে বাপ্তিষ্ম দিতেন, কিন্তু তোমরা কিছুদিন পর পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে।