Acts 1:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু পাক-রূহ্ তোমাদের উপরে আসলে পর তোমরা শক্তি পাবে; আর তোমরা জেরুশালেমে, সমুদয় এহুদিয়া ও সামেরিয়া প্রদেশে এবং দুনিয়ার শেষপ্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে এলে তোমরা শক্তি লাভ করবে, আর তোমরা জেরুশালেমে ও সমস্ত যিহূদিয়ায় ও শমরিয়ায় এবং পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত আমার সাক্ষী হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে; আর তোমরা যিরূশালেমে, সমুদয় যিহূদীয়া ও শমরিয়া দেশে, এবং পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত আমার সাক্ষী হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু যখন পবিত্র আত্মা তোমাদের কাছে আসবেন, তখন তোমরা শক্তি পাবে আর তোমরা আমার সাক্ষী হবে৷ লোকদের কাছে তোমরা আমার কথা বলবে৷ প্রথমে তোমরা জেরুশালেমের লোকদের কাছে সাক্ষ্য দেবে তারপর সমগ্র যিহূদিযা ও শমরিযায় এমনকি জগতের শেষ সীমানা পর্যন্ত তোমরা আমার কথা বলবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে এলে তোমরা শক্তিশালী হবে; এবং তোমরা যিরূশালেম, সমস্ত যিহুদিয়া, শমরিয়া দেশে এবং পৃথিবীর শেষ পর্য্ন্ত আমার সাক্ষী হবে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে; আর তোমরা যিরূশালেমে, সমুদয় যিহূদিয়া ও শমরিয়া দেশে, এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে পর তোমরা শক্তি পাবে, আর যিরূশালেম, সারা যিহূদিয়া ও শমরিয়া প্রদেশে এবং পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে পাক-রূহ্ তোমাদের উপরে আসলে পর তোমরা শক্তি পাবে, আর জেরুজালেম, সারা এহুদিয়া ও সামেরিয়া প্রদেশে এবং দুনিয়ার শেষ সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু পবিত্র আত্মা যখন তেআমাদের উপরে অধিষ্ঠান করবেন, তখন তোমরা শক্তিলাভ করবে। জেরুশালেম, সমগ্র যিহুদীয়া ও শমরিয়া দেশ তথা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমরা আমার কথা প্রচার করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যখন পবিত্র আত্মা তোমাদের কাছে আসবেন, তখন তোমরা শক্তি পাবে আর তোমরা আমার সাক্ষী হবে৷ লোকদের কাছে তোমরা আমার কথা বলবে৷ প্রথমে তোমরা জেরুশালেমের লোকদের কাছে সাক্ষ্য দেবে তারপর সমগ্র যিহূদিয়া ও শমরিয়ায়, এমনকি জগতের শেষ সীমানা পর্যন্ত তোমরা আমার কথা বলবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে এলে তোমরা শক্তি পাবে; এবং তোমরা যিরূশালেম, সমস্ত যিহূদীয়া, শমরিয়া দেশে এবং পৃথিবীর শেষ পর্যন্ত আমার সাক্ষী হবে।”