Acts 1:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথা বলবার পর তিনি তাঁদের দৃষ্টিতে ঊর্ধ্বে নীত হলেন এবং একখানি মেঘ তাঁকে তাঁদের দৃষ্টিপথের আড়ালে নিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা বলার পর তাঁকে তাঁদের চোখের সামনেই স্বর্গে তুলে নেওয়া হল ও একখণ্ড মেঘ তাঁকে তাঁদের দৃষ্টির আড়াল করে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কথা বলিবার পর তিনি তাঁহাদের দৃষ্টিতে ঊর্দ্ধে নীত হইলেন, এবং একখানি মেঘ তাঁহাদের দৃষ্টিপথ হইতে তাঁহাকে গ্রহণ করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই কথা বলার পর প্রেরিতদের চোখের সামনে তাঁকে আকাশে তুলে নেওযা হল৷ আর এক খানা মেঘ তাঁকে তাদের দৃষ্টির আড়াল করে দিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এসব কথা বলার পরে তিনি তাঁদের চোখের সামনে থেকে স্বর্গে চলে গেলেন। একটি মেঘ তাঁদের দৃষ্টিপথ থেকে তাঁকে গ্রহণ করল
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কথা বলিবার পর তিনি তাঁহাদের দৃষ্টিতে ঊর্ধ্বে নীত হইলেন, এবং একখানি মেঘ তাঁহাদের দৃষ্টিপথ হইতে তাঁহাকে গ্রহণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা বলবার পরে শিষ্যদের চোখের সামনেই যীশুকে তুলে নেওয়া হল এবং তিনি একটা মেঘের আড়ালে চলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা বলবার পরে সাহাবীদের চোখের সামনেই ঈসাকে তুলে নেওয়া হল এবং তিনি একটা মেঘের আড়ালে চলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশুর কথা শেষ হলে তাঁরা দেখলেন, তিনি ঊর্ধ্বলোকে উন্নীত হচ্ছেন এবং সেই মুহূর্তে এক খণ্ড মেঘ এসে যীশুকে তাঁদের দৃষ্টির আড়াল করে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কথা বলার পর প্রেরিতদের চোখের সামনে তাঁকে আকাশে তুলে নেওয়া হল৷ আর এক খানা মেঘ তাঁকে তাদের দৃষ্টির আড়াল করে দিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন প্রভু যীশু এসব কথা বলছেন, তিনি তাঁদের চোখের সামনে স্বর্গে উঠে যেতে লাগলেন, একটি মেঘ তাঁদের দৃষ্টিপথ থেকে তাঁকে ঢেকে দিল।