Acts 10:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পিতর সেই যে দর্শন পেয়েছিলেন, তার কি অর্থ হতে পারে, এই বিষয়ে মনে মনে চিন্তা করছিলেন, ইতোমধ্যে দেখ, কর্ণীলিয়ের প্রেরিত লোকেরা শিমোনের বাড়ির খোঁজ করে ফটক দুয়ারে এসে দাঁড়াল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দর্শনের কী অর্থ হতে পারে, ভেবে পিতর যখন বিস্মিত হচ্ছিলেন, কর্ণীলিয়ের প্রেরিত সেই লোকেরা শিমোনের বাড়ির সন্ধান পেল এবং দুয়ারের সামনে এসে দাঁড়াল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পিতর সেই যে দর্শন পাইয়াছিলেন, তাহার কি অর্থ হইতে পারে, এ বিষয়ে মনে মনে চিন্তা করিতেছিলেন, ইতিমধ্যে দেখ, কর্ণীলিয়ের প্রেরিত লোকেরা শিমোনের বাটীর অনুসন্ধান করিয়া ফটক দুয়ারে আসিয়া দাঁড়াইল,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পিতর য়ে দর্শন পেয়েছিলেন তার অর্থ কি হতে পারে তা যখন তিনি মনে মনে চিন্তা করছেন, সেই সময় কর্ণীলিয়াসের পাঠানো ঐ লোকেরা শিমোনের বাড়ির খোঁজ করতে করতে বাড়ির ফটকে এসে হাজির হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পিতর যে দর্শন পেয়েছিলেন, তার অর্থ কী হতে পারে, এই বিষয়ে মনে মনে ভাবছিলেন ঠিক সেই সময়ে দেখো, কর্নীলিয়ের প্রেরিত লোকেরা শিমোনের বাড়ির খোঁজ করে দরজার কাছে এসে দাঁড়ালো,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পিতর সেই যে দর্শন পাইয়াছিলেন, তাহার কি অর্থ হইতে পারে, এই বিষয়ে মনে মনে চিন্তা করিতেছিলেন, ইতিমধ্যে দেখ, কর্ণীলিয়ের প্রেরিত লোকেরা শিমোনের বাটীর অনুসন্ধান করিয়া ফটক দুয়ারে আসিয়া দাঁড়াইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে দর্শন পিতর পেয়েছিলেন তার অর্থ কি হতে পারে তা তিনি তখনও ভাবছিলেন; এমন সময় কর্ণীলিয়ের পাঠানো লোকেরা শিমোনের বাড়ী খুঁজে পেয়ে ফটকের সামনে এসে দাঁড়াল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে দর্শন পিতর পেয়েছিলেন তার অর্থ কি হতে পারে তা তিনি তখনও ভাবছিলেন; এমন সময় কর্ণীলিয়ের পাঠানো লোকেরা শিমোনের বাড়ী খুঁজে পেয়ে দরজার সামনে এসে দাঁড়াল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দিব্যদর্শনের মর্ম কি, তা ভেবে ভেবে পিতর হতবুদ্ধি হয়ে পড়লেন। এদিকে কর্ণেলিয়াসের প্রেরিত লোকেরা শিমোনের বাড়ি খুঁজতে খুঁজতে ঠিক সেই সময় তাঁর বাড়ির দুয়ারে এসে পৌঁছাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতর যে দর্শন পেয়েছিলেন তার অর্থ কি হতে পারে তা যখন তিনি মনে মনে চিন্তা করছেন, সেই সময় কর্ণীলিয়াসের পাঠানো ঐ লোকেরা শিমোনের বাড়ির খোঁজ করতে করতে বাড়ির ফটকে এসে হাজির হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পিতর যে দর্শন পেয়েছিলেন, তার অর্থ কি হতে পারে, এই বিষয়ে মনে মনে ভাবছিলেন ঠিক সেই দিনের দেখো, কর্নীলিয়ের প্রেরিত লোকেরা শিমোনের বাড়ির খোঁজ করে দরজার কাছে এসে দাঁড়ালো,