Acts 10:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আল্লাহ্‌-ভক্ত ছিলেন এবং সমস্ত পরিবারের সঙ্গে আল্লাহ্‌কে ভয় করতেন। তিনি লোকদেরকে অনেক দান-খয়রাত করতেন এবং সব সময় আল্লাহ্‌র কাছে মুনাজাত করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ও তাঁর পরিবারের সকলে ভক্তিপরায়ণ ও ঈশ্বরভয়শীল ছিলেন। তিনি অভাবী লোকদের উদার হাতে দান করতেন এবং নিয়মিতভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ভক্ত ছিলেন, এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরকে ভয় করিতেন, তিনি লোকদিগকে বিস্তর দান করিতেন, এবং সর্ব্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করিতেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি ছিলেন ঈশ্বর ভক্ত, তাঁর গৃহস্থ সমস্ত পরিজন সত্যময় ঈশ্বরের উপাসনা করত৷ তিনি ইহুদীদের মধ্যে গরীব দুঃখীদের অর্থ দিতেন আর সবসময়ই ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি ঈশ্বর ভক্ত এবং পরিবারের সকলের সঙ্গে ঈশ্বরকে ভয় করিতেন, অনেক লোককে প্রচুর পরিমানে দান করতেন এবং সব সময়ই ইশ্বরের কাছে প্রাথর্না করতেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ভক্ত ছিলেন, এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরকে ভয় করিতেন, তিনি লোকদিগকে বিস্তর দান করিতেন, এবং সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদী না হলেও তিনি ঈশ্বরভক্ত ছিলেন এবং তিনি ও তাঁর পরিবারের সবাই ঈশ্বরের উপাসনা করতেন। তিনি গরীবদের অনেক টাকা-পয়সা দান করতেন এবং ঈশ্বরের কাছে প্রায়ই প্রার্থনা করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইহুদী না হলেও তিনি আল্লাহ্‌ভক্ত ছিলেন এবং তিনি ও তাঁর পরিবারের সবাই আল্লাহ্‌র এবাদত করতেন। তিনি গরীবদের অনেক টাকা-পয়সা দান করতেন এবং আল্লাহ্‌র কাছে প্রায়ই মুনাজাত করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ও তাঁর পরিবারের সকলে সসম্ভ্রমে ঈশ্বরের উপাসনা করতেন। গরীব লোকদের তিনি উদার হস্তে দান করতেন এবং নিয়মিত ভাবে প্রার্থনায় যোগদান করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি ছিলেন ঈশ্বর ভক্ত, তাঁর গৃহস্থ সমস্ত পরিজন সত্যময় ঈশ্বরের উপাসনা করত৷ তিনি ইহুদীদের মধ্যে গরীব দুঃখীদের অর্থ দিতেন আর সবসময়ই ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি ঈশ্বরভক্ত এবং পরিবারের সকলের সঙ্গে ঈশ্বরকে ভয় করতেন, অনেক লোককে প্রচুর পরিমাণে দান করতেন এবং সব দিন ই ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন।