Acts 10:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন পিতর সেই লোকদের কাছে নেমে গিয়ে বললেন, দেখ, তোমরা যার খোঁজ করছো, আমি সেই ব্যক্তি; তোমরা কি জন্য এসেছ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতর নিচে নেমে সেই লোকদের বললেন, “তোমরা যাঁর খোঁজ করছ, আমিই সেই। তোমরা কেন এসেছ?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পিতর সেই লোকদের নিকটে নামিয়া গিয়া কহিলেন, দেখ, তোমরা যাহার অন্বেষণ করিতেছ, আমি সেই ব্যক্তি; তোমরা কি নিমিত্ত আসিয়াছ?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন পিতর নীচে গিয়ে সেই লোকদের বললেন, ‘দেখুন, আপনারা যাকে খুঁজছেন, আমিই সেই লোক৷ আপনারা এখানে কেন এসেছেন?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন পিতর সেই লোকেদের কাছে নেমে গিয়ে বললেন, দেখো তোমরা যার খোঁজ করছো, আমি সেই ব্যক্তি, তোমরা কী জন্য এসেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পিতর সেই লোকদের নিকটে নামিয়া গিয়া কহিলেন, দেখ, তোমরা যাহার অন্বেষণ করিতেছ, আমি সেই ব্যক্তি; তোমরা কি নিমিত্ত আসিয়াছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পিতর নেমে এসে সেই লোকদের বললেন, “আপনারা যার খোঁজ করছেন আমিই সেই লোক। আপনারা কেন এসেছেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পিতর নেমে এসে সেই লোকদের বললেন, “আপনারা যার তালাশ করছেন আমিই সেই লোক। আপনারা কেন এসেছেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতর নেমে এলেন সেই লোকদের কাছে, বললেন, তোমরা যার খোঁজ করছ, আমিই সেই। বল, কি দরকারে এসেছ:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন পিতর নীচে গিয়ে সেই লোকদের বললেন, “দেখুন, আপনারা যাকে খুঁজছেন, আমিই সেই লোক৷ আপনারা এখানে কেন এসেছেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পিতর সেই লোকেদের কাছে নেমে গিয়ে বললেন, দেখো তোমরা যার খোঁজ করছো, আমি সেই ব্যক্তি, তোমরা কি জন্য এসেছ?