Acts 10:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বললো, শতপতি কর্ণীলিয়, এক জন ধার্মিক লোক, যিনি আল্লাহ্কে ভয় করেন এবং সমস্ত ইহুদী জাতির মধ্যে যাঁর সুখ্যাতি আছে। তিনি পবিত্র ফেরেশতার দ্বারা হুকুম পেয়েছেন, যেন আপনাকে ডেকে নিজের বাড়িতে এনে আপনার নিজের মুখের কথা শুনেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই লোকেরা উত্তর দিল, “আমরা শত-সেনাপতি কর্ণীলিয়ের কাছ থেকে এসেছি। তিনি একজন ধার্মিক ও ঈশ্বরভয়শীল মানুষ। সব ইহুদিই তাঁকে শ্রদ্ধা করে। এক পবিত্র দূত তাঁকে বলেছেন, তিনি যেন আপনাকে তাঁর বাড়িতে ডাকেন ও আপনি এসে যা বলতে চান, তিনি সেকথা শোনেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা কহিল, শতপতি কর্ণীলিয়, এক জন ধার্ম্মিক লোক, যিনি ঈশ্বরকে ভয় করেন, এবং সমস্ত যিহূদী জাতির মধ্যে যাঁহার সুখ্যাতি আছে, তিনি পবিত্র দূতের দ্বারা এমন আদেশ পাইয়াছেন, যেন আপনাকে ডাকাইয়া নিজ গৃহে আনিয়া আপনার মুখে কথা শুনেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা বলল, ‘আমরা সেনাপতি কর্ণীলিয়াসের কাছ থেকে এসেছি৷ তিনি একজন ধার্মিক লোক, তিনি ঈশ্বরের উপাসনা করেন৷ ইহুদীদের কাছেও তিনি শ্রদ্ধার পাত্র৷ স্বর্গদূত কর্ণীলিয়াসকে নির্দেশ দিয়েছেন য়েন আপনাকে তাঁর বাড়ীতে আসতে আমন্ত্রণ দেওয়া হয়৷ আপনি কি বলবেন তা য়েন তিনি শুনতে পান৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা বললো, একজন শতপতি কর্নীলিয় নামে পরিচিত, এক জন ধার্মিক লোক, যিনি ঈশ্বর কে ভয় করেন, এবংসমস্ত যিহুদী জাতির মধ্যে বিখ্যাত, তিনি পবিত্র দুতের দ্বারা এমন আদেশ পেয়েছেন, যেন আপনাকে ডেকে নিজ বাড়িতে এনে আপনার মুখের কথা শোনেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা কহিল, শতপতি কর্ণীলিয়, একজন ধার্মিক লোক, যিনি ঈশ্বরকে ভয় করেন, এবং সমস্ত যিহূদী জাতির মধ্যে যাঁহার সুখ্যাতি আছে, তিনি পবিত্র দূতের দ্বারা এমন আদেশ পাইয়াছেন, যেন আপনাকে ডাকাইয়া নিজ গৃহে আনিয়া আপনার মুখে কথা শুনেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই লোকেরা বলল, “শতপতি কর্ণীলিয় আমাদের পাঠিয়েছেন। তিনি একজন ধার্মিক লোক এবং তিনি ঈশ্বরকে ভক্তি করেন। সমস্ত যিহূদীরা তাঁর সুনাম করে। ঈশ্বরের একজন দূত তাঁকে আদেশ দিয়েছেন যেন তিনি আপনাকে তাঁর বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে আপনার কথা শোনেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই লোকেরা বলল, “শত-সেনাপতি কর্ণীলিয় আমাদের পাঠিয়েছেন। তিনি একজন ধার্মিক লোক এবং তিনি আল্লাহ্কে ভয় করেন। সমস্ত ইহুদীরা তাঁর সুনাম করে। আল্লাহ্র একজন ফেরেশতা তাঁকে হুকুম দিয়েছেন যেন তিনি আপনাকে তাঁর বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে আপনার কথা শোনেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলল, আমরা সেনানায়ক কর্ণেলিয়াসের কাছ থেকে এসেছি। তিনি ন্যায়নিষ্ঠ ও শ্বরভক্ত লোক বলে সমগ্র ইহুদী সমাজে সমাদৃত। তিনি ঈশ্বরের একজন দূতের কাছ থেকে প্রত্যাদেশ পেয়েছেন, যেন তিনি লোক পাঠিয়ে আপনাকে তাঁর বাড়িতে আমন্ত্রণ করে নিয়ে যান এবং আপনার উপদেশ শোনেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বলল, “আমরা সেনাপতি কর্ণীলিয়াসের কাছ থেকে এসেছি৷ তিনি একজন ধার্মিক লোক, তিনি ঈশ্বরের উপাসনা করেন৷ ইহুদীদের কাছেও তিনি শ্রদ্ধার পাত্র৷ স্বর্গদূত কর্ণীলিয়াসকে নির্দেশ দিয়েছেন যেন আপনাকে তাঁর বাড়ীতে আসতে আমন্ত্রণ দেওয়া হয়৷ আপনি কি বলবেন তা যেন তিনি শুনতে পান৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বলল, একজন শতপতি কর্নীলিয় নামে পরিচিত, একজন ধার্মিক লোক, যিনি ঈশ্বরকে ভয় করেন এবং সমস্ত যিহূদী জাতির মধ্যে বিখ্যাত, তিনি পবিত্র দূতের দ্বারা এমন আদেশ পেয়েছেন, যেন আপনাকে ডেকে নিজ বাড়িতে এনে আপনার মুখের কথা শোনেন।