Acts 10:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন পিতর তাদেরকে ভিতরে ডেকে এনে নিয়ে তাদের মেহমানদারী করলেন। পরদিন উঠে তিনি তাদের সঙ্গে চললেন, আর যাফো-নিবাসী ভাইদের মধ্যে কয়েকজনও তাঁর সঙ্গে গমন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন পিতর তাদের বাড়ির ভিতরে নিয়ে গেলেন ও তাদের আতিথ্য করলেন। পরের দিন পিতর তাদের সঙ্গে যাত্রা শুরু করলেন। জোপ্পার কয়েকজন ভাইও তাদের সঙ্গে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পিতর তাহাদিগকে ভিতরে ডাকিয়া লইয়া তাহাদের আতিথ্য করিলেন। পরদিন উঠিয়া তিনি তাহাদের সঙ্গে চলিলেন, আর যাফো-নিবাসী ভ্রাতৃগণের মধ্যে কয়েক জনও তাঁহার সঙ্গে গমন করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন পিতর তাদের ভেতরে নিয়ে গিয়ে রাতটা তাঁর ওখানে থাকার ব্যবস্থা করলেন৷ পর দিন পিতর প্রস্তুত হয়ে সেই লোকদের সঙ্গে রওনা হয়ে গেলেন৷ যাফো থেকে কয়েকজন বিশ্বাসী ভাইও পিতরের সঙ্গে গেলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন পিতর তাদের ভিতরে ডেকে এনে তাদের সেবা করলেন l পরদিন উঠে তিনি তাদের সঙ্গে গেলেন, আর যাফোত -নিবাসী ভাইদের মধ্যে কিছু জন তাদের সঙ্গে গেল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পিতর তাহাদিগকে ভিতরে ডাকিয়া লইয়া তাহাদের আতিথ্য করিলেন। পরদিন উঠিয়া তিনি তাহাদের সঙ্গে চলিলেন, আর যাফো-নিবাসী ভ্রাতৃগণের মধ্যে কয়েক জনও তাঁহার সঙ্গে গমন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পিতর বাড়ীর মধ্যে সেই লোকদের ডেকে আনলেন এবং তাদের থাকবার ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করলেন। পরের দিন পিতর সেই লোকদের সংগে রওনা হলেন। যাফো শহরের কয়েকজন বিশ্বাসী ভাইও তাঁর সংগে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পিতর বাড়ীর মধ্যে সেই লোকদের ডেকে আনলেন এবং তাদের থাকবার ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করলেন। পরের দিন পিতর সেই লোকদের সংগে রওনা হলেন। জাফা শহরের কয়েকজন ঈমানদার ভাইও তাঁর সংগে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতর তখন তাদের ভিতরে ডেকে নিয়ে গিয়ে আতিথ্য করলেন।পরের দিন পিতর তাদের সঙ্গে যোপ্পার দিকে রওনা হলেন, সঙ্গে নিলেন মণ্ডলীর কয়েকজনকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন পিতর তাদের ভেতরে নিয়ে গিয়ে রাতটা তাঁর ওখানে থাকার ব্যবস্থা করলেন৷ পর দিন পিতর প্রস্তুত হয়ে সেই লোকদের সঙ্গে রওনা হয়ে গেলেন৷ যাফো থেকে কয়েকজন বিশ্বাসী ভাইও পিতরের সঙ্গে গেলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পিতর তাদের ভিতরে ডেকে এনে তাদের সেবা করলেন। পরদিন উঠে তিনি তাদের সঙ্গে গেলেন, আর যাফোত নিবাসী ভাইদের মধ্যে কিছু জন তাদের সঙ্গে গেল।