Acts 10:24 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরদিন তাঁরা সিজারিয়াতে প্রবেশ করলেন; তখন কর্ণীলিয় তাঁর জ্ঞাতিদেরকে ও আত্মীয় বন্ধুদেরকে ডেকে একত্র করে তাঁদের অপেক্ষা করছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার পরদিন তিনি কৈসরিয়ায় পৌঁছালেন। কর্ণীলিয় তাদের অপেক্ষায় ছিলেন। তিনি তাঁর আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদেরও ডেকে একত্র করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরদিন তাঁহারা কৈসরিয়াতে প্রবেশ করিলেন; তখন কর্ণীলিয় আপন জ্ঞাতিদিগকে ও আত্মীয় বন্ধুগণকে ডাকিয়া একত্র করিয়া তাঁহাদের অপেক্ষা করিতেছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরের দিন তাঁরা কৈসরিয়া শহরে এলেন৷ কর্ণীলিয়া তাঁদের জন্য অপেক্ষা করছিলেন, তিনি তাঁর আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের তাঁর বাড়িতে ডেকেছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরের দিন তারা কৈসরিয়াতে প্রবেশ করলেন; তখন কর্নীলিয় নিজের লোকদের ও বন্ধুদের এক জায়গায় ডেকে তাদের অপেক্ষা করছিলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরদিন তাঁহারা কৈসরিয়াতে প্রবেশ করিলেন; তখন কর্ণীলিয় আপন জ্ঞাতিদিগকে ও আত্মীয় বন্ধুগণকে ডাকিয়া একত্র করিয়া তাঁহাদের অপেক্ষা করিতেছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরদিন তাঁরা কৈসরিয়াতে পৌঁছালেন। সেই সময় কর্ণীলিয় তাঁর আত্মীয়-স্বজন ও বিশেষ বন্ধু-বান্ধবদের একত্র করে তাঁদের জন্য অপেক্ষা করছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরদিন তাঁরা সিজারিয়াতে পৌঁছালেন। সেই সময় কর্ণীলিয় তাঁর আত্মীয়-স্বজন ও বিশেষ বন্ধু-বান্ধবদের একত্র করে তাঁদের জন্য অপেক্ষা করছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার পরদিন তাঁরা সীজারিয়অ শহরে পৌঁছালেন। সেখানে কর্ণেলিয়াস নিজের আত্মীয়-স্বজন ও অন্তরঙ্গ বন্ধুদের এক জায়গায় একত্র করে তাঁদের জন্য অপেক্ষা করছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরের দিন তাঁরা কৈসরিয়া শহরে এলেন৷ কর্ণীলিয়াস তাঁদের জন্য অপেক্ষা করছিলেন, তিনি তাঁর আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের তাঁর বাড়িতে ডেকেছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরের দিন তারা কৈসরিয়াতে প্রবেশ করলেন; তখন কর্নীলিয় নিজের লোকদের ও বন্ধুদের এক জায়গায় ডেকে তাদের অপেক্ষা করছিলেন।