Acts 10:25 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে পিতর যখন প্রবেশ করলেন, তখন কর্ণীলিয় তাঁর সঙ্গে দেখা করে তাঁর পায়ে পড়ে সেজ্‌দা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতর বাড়িতে প্রবেশ করা মাত্র কর্ণীলিয় তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন ও সম্ভ্রমবশত তাঁর চরণে লুটিয়ে পড়লেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পিতর যখন প্রবেশ করিলেন, তখন কর্ণীলিয় তাঁহার সহিত দেখা করিয়া তাঁহার চরণে পড়িয়া প্রণাম করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পিতর যখন ভেতরে গেলেন তখন কর্ণীলিয় এসে তাঁর সঙ্গে সাক্ষাত্ করলেন; আর উপুড় হয়ে পড়ে পিতরকে প্রণাম জানালেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে পিতর যখন প্রবেশ করলেন, সেই সময় কর্নীলিয় তার সঙ্গে দেখা করে তাঁর পায়ে পড়ে প্রণাম করলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পিতর যখন প্রবেশ করিলেন, তখন কর্ণীলিয় তাঁহার সহিত দেখা করিয়া তাঁহার চরণে পড়িয়া প্রণাম করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পিতর যখন ঘরে ঢুকলেন তখন কর্ণীলিয় তাঁর কাছে গিয়ে তাঁর পায়ের উপর উবুড় হয়ে ঈশ্বরের সম্মান দিয়ে তাঁকে প্রণাম করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিতর যখন ঘরে ঢুকলেন তখন কর্ণীলিয় তাঁর কাছে গিয়ে তাঁর পায়ের উপর উবুড় হয়ে পড়ে তাঁকে সেজদা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতর সেখানে গিয়ে পৌঁছালে কর্ণেলিয়াস তাঁকে অভ্যর্থনা করার জন্য এগিয়ে এলেন। গভীর শ্রদ্ধাভরে তিনি মাটিতে নত হয়ে তাঁকে প্রণাম করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতর যখন ভেতরে গেলেন তখন কর্ণীলিয়াস এসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন; আর উপুড় হয়ে পড়ে পিতরকে প্রণাম জানালেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে পিতর যখন প্রবেশ করলেন, সেই দিন কর্নীলিয় তার সঙ্গে দেখা করে তাঁর পায়ে পড়ে প্রণাম করলেন।