Acts 10:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক দিন অনুমান বিকাল তিন ঘটিকার সময়ে তিনি দর্শনে স্পষ্ট দেখলেন যে, আল্লাহ্র এক ফেরেশতা তার কাছে ভিতরে এসে বলছেন, কর্ণীলিয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একদিন বিকালে, প্রায় তিনটের সময়, তিনি এক দর্শন লাভ করলেন। তিনি ঈশ্বরের এক দূতকে স্পষ্ট দেখতে পেলেন। তিনি তাঁর কাছে এসে বললেন, “কর্ণীলিয়!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক দিন বেলা অনুমান নবম ঘটিকার সময়ে তিনি দর্শনযোগে স্পষ্ট দেখিলেন যে, ঈশ্বরের এক দূত তাঁহার নিকটে ভিতরে আসিয়া বলিতেছেন, কর্ণীলিয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একদিন প্রায় তিনটের সময় এক দর্শনের মাধ্যমে তিনি স্পষ্ট দেখতে পেলেন য়ে ঈশ্বরের এক দূত তাঁর কাছে এসে বলছেন, ‘কর্ণীলিয়!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
একদিন প্রায় দুপুর তিনটের সময় কর্নীলিয় একটি দর্শন দেখতে পেয়েছিলেন যে ঈশ্বরের এক দূত তার কাছে ভিতরে এসে বললেন কর্নিলীয়,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক দিন বেলা অনুমান নবম ঘটিকার সময়ে তিনি দর্শনযোগে স্পষ্ট দেখিলেন যে, ঈশ্বরের এক দূত তাঁহার নিকটে ভিতরে আসিয়া বলিতেছেন, কর্ণীলিয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একদিন বেলা তিনটার সময় তিনি একটা দর্শন পেলেন। তিনি স্পষ্ট দেখতে পেলেন ঈশ্বরের একজন দূত এসে তাঁকে ডাকছেন, “কর্ণীলিয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একদিন বেলা তিনটার সময় তিনি একটা দর্শন পেলেন। তিনি স্পষ্ট দেখতে পেলেন আল্লাহ্র একজন ফেরেশতা এসে তাঁকে ডাকছেন, “কর্ণীলিয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন বেলা তিনটের সময় তিনি এক দিব্যদর্শন লাভ করলেন। তিনি স্পষ্ট দেখলেন, ঈশ্বরের এক দূত তার ঘরের মধ্যে এসে তাঁকে ডাকছেন, কর্ণেলিয়াস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিন প্রায় তিনটের সময় এক দর্শনের মাধ্যমে তিনি স্পষ্ট দেখতে পেলেন যে ঈশ্বরের এক দূত তাঁর কাছে এসে বলছেন, “কর্ণীলিয়াস!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক দিন প্রায় দুপুর তিনটের দিন কর্নীলিয় একটি দর্শন দেখতে পেয়েছিলেন যে ঈশ্বরের এক দূত তার কাছে ভিতরে এসে বললেন কর্নীলিয়,