Acts 10:30 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন কর্ণীলিয় বললেন, আজ চার দিন হল, আমি এই সময়ে বিকাল তিনটার সময়ে নিজের বাড়িতে মুনাজাত করছিলাম, এমন সময়ে, দেখুন, উজ্জ্বল পোশাক পরা এক জন পুরুষ আমার সম্মুখে দাঁড়ালেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কর্ণীলিয় উত্তর দিলেন, “চারদিন আগে, এরকম সময়ে, বেলা তিনটের সময়, আমি আমার বাড়িতে প্রার্থনা করছিলাম। হঠাৎই উজ্জ্বল পোশাক পরে এক ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন কর্ণীলিয় কহিলেন, অদ্য চারি দিন হইল, আমি এত বেলা পর্য্যন্ত নিজ গৃহ মধ্যে নবম ঘটিকার প্রার্থনা করিতেছিলাম, এমন সময়ে, দেখুন, তেজোময় বস্ত্র পরিহিত এক পুরুষ আমার সম্মুখে দাঁড়াইলেন; তিনি কহিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কর্ণীলিয় বললেন, ‘চারদিন আগে এই সময় আমি আমার ঘরে বসে প্রার্থনা করছিলাম, বেলা তখন প্রায় তিনটে, সেই সময় হঠাত্ এক ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালেন, তাঁর গায়ে ছিল উজ্জ্বল পোশাক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন কর্নীলিয় বললেন, আজ চার দিন হলো, আমি এই সময় পর্যন্ত নিজের ঘরের মধ্যে বেলা অনুমান তিনটের সময় প্রার্থনা করছিলাম, সেই সময় একজন পুরুষ তেজোময় পোশাক পরে আমার সামনে দাঁড়ালেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন কর্ণীলিয় কহিলেন, অদ্য চারি দিন হইল, আমি এত বেলা পর্যন্ত নিজ গৃহমধ্যে নবম ঘটিকার প্রার্থনা করিতেছিলাম, এমন সময়ে, দেখুন, তেজোময় বস্ত্র পরিহিত এক পুরুষ আমার সম্মুখে দাঁড়াইলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন কর্ণীলিয় বললেন, “চার দিন আগে ঠিক এই সময়ে বেলা তিনটায় আমি আমার ঘরে প্রার্থনা করছিলাম। এমন সময় হঠাৎ উজ্জ্বল কাপড় পরা একজন লোক আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন কর্ণীলিয় বললেন, “চার দিন আগে ঠিক এই সময়ে বেলা তিনটায় আমি আমার ঘরে মুনাজাত করছিলাম। এমন সময় হঠাৎ উজ্জ্বল কাপড় পরা একজন লোক আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কর্ণেলিয়াস বললেন, তিনদিন আগে ঠিক এই সময় আমি যখন আমার ঘরে বেকালিক প্রার্থনায় নিবিষ্ট ছিলাম তকন হঠাৎ উজ্জ্বল পোষাক পরা এক ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কর্ণীলিয়াস বললেন, “চারদিন আগে এই সময় আমি আমার ঘরে বসে প্রার্থনা করছিলাম বেলা তখন প্রায় তিনটে, সেই সময় হঠাৎ এক ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালেন, তাঁর গায়ে ছিল উজ্জ্বল পোশাক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন কর্নীলিয় বললেন, আজ চার দিন হলো, আমি এই দিন পর্যন্ত নিজের ঘরের মধ্যে বেলা অনুমান তিনটের দিন প্রার্থনা করছিলাম, সেই দিন একজন পুরুষ তেজোময় পোশাক পরে আমার সামনে দাঁড়ালেন;