Acts 10:32 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব যাফোতে লোক পাঠিয়ে শিমোন, যাকে পিতর বলে, তাকে ডেকে আন; সে সমুদ্রের ধারে শিমোন চর্মকারের বাড়িতে আছেন।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি পিতর নামে পরিচিত শিমোনকে ডেকে আনার জন্য জোপ্পাতে লোক পাঠাও। সে শিমোন নামে এক চর্মকারের বাড়িতে অতিথি হয়ে আছে। তার বাড়ি সমুদ্রের তীরে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যাফোতে লোক পাঠাইয়া শিমোন, যাহাকে পিতর বলে, তাহাকে ডাকাইয়া আন; সে সমুদ্রের ধারে শিমোন চর্ম্মকারের বাটীতে অবস্থিতি করিতেছে।’
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই তুমি যাফোয় কিছু লোক পাঠাও এবং শিমোন যাকে পিতর বলে তাকে এখানে নিয়ে এস৷ সমুদ্রের ধারে শিমোন নামে য়ে চামড়ার ব্যবসাযী আছে, সে তার বাড়িতে আছে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব যাফতে লোক পাঠিয়ে শিমোন যাকে পিতর বলে, তাঁকে ডেকে আনো; সে সমুদ্রের ধারে শিমোন মুচির বাড়িতে আছেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যাফোতে লোক পাঠাইয়া শিমোন, যাহাকে পিতর বলে, তাহাকে ডাকাইয়া আন; সে সমুদ্রের ধারে শিমোন চর্মকারের বাটীতে অবস্থিতি করিতেছে।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন তুমি যাফোতে লোক পাঠাও, আর শিমোন, যাকে পিতরও বলা হয়, তাকে ডেকে আন। সমুদ্রের ধারে যে শিমোন থাকে এবং চামড়ার কাজ করে পিতর তারই বাড়ীতে অতিথি হয়ে আছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন তুমি জাফাতে লোক পাঠাও, আর শিমোন, যাকে পিতরও বলা হয়, তাকে ডেকে আন। সমুদ্রের ধারে যে শিমোন থাকে এবং চামড়ার কাজ করে পিতর তারই বাড়ীতে মেহমান হয়ে আছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যোপ্পা থেকে পিতর ওরফে শিমোনকে আমন্ত্রণ করে আনাও। সেখানে সমুদ্রের ধারে শিমোন নামে একজন চর্মকারের বাড়িতে তিনি রয়েছেন।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তুমি যাফোয় কিছু লোক পাঠাও এবং শিমোন যাকে পিতর বলে তাকে এখানে নিয়ে এস৷ সমুদ্রের ধারে শিমোন নামে যে চামড়ার ব্যবসায়ী আছে, সে তার বাড়িতে আছে৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব যাফোতে লোক পাঠিয়ে শিমোন যাকে পিতর বলে, তাঁকে ডেকে আনো; সে সমুদ্রের ধারে শিমোন মুচির বাড়িতে আছেন।