Acts 10:33 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য আমি অবিলম্বে আপনার কাছে লোক পাঠিয়ে দিলাম; আপনি এসেছেন, ভালই করেছেন। অতএব এখন আমরা সকলে আল্লাহ্‌র সাক্ষাতে উপস্থিত আছি; প্রভু আপনাকে যেসব হুকুম করেছেন তা সবই শুনব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে লোক পাঠালাম, আর আপনি এসে ভালোই করেছেন। এখন আমরা সকলে এই স্থানে ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হয়েছি। প্রভু আমাদের কাছে বলার জন্য আপনাকে যে আদেশ দিয়েছেন, সেই সমস্ত শোনার জন্য আমরা একত্র হয়েছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই নিমিত্ত আমি অবিলম্বে আপনার নিকটে লোক পাঠাইয়া দিলাম; আপনি আসিয়াছেন, ভালই করিয়াছেন। অতএব এখন আমরা সকলে ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত আছি; প্রভু আপনাকে যে সকল আদেশ করিয়াছেন, তাহা শুনিব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে লোক পাঠালাম; আর আপনি বড় অনুগ্রহ করে এখানে এসেছেন৷ এখন আমরা সকলে এখানে ঈশ্বরের সামনে আছি; প্রভু আপনাকে য়ে সব কথা বলতে আদেশ করেছেন আমরা সকলে তা শুনব৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই জন্যে আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে লোক পাঠিয়ে দিলাম; আপনি এসেছেন ভালোই করেছেন, অতএব এখন আমরা সকলে ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত আছি; প্রভু আপনাকে যেসকল আদেশ করেছেন, তা শুনবো l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই নিমিত্ত আমি অবিলম্বে আপনার নিকটে লোক পাঠাইয়া দিলাম; আপনি আসিয়াছেন, ভালই করিয়াছেন। অতএব এখন আমরা সকলে ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত আছি; প্রভু আপনাকে যে সকল আদেশ করিয়াছেন, তাহা শুনিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি তখনই আপনাকে ডেকে আনবার জন্য লোক পাঠিয়ে দিলাম, আর আপনি এসে ভালই করেছেন। এখানে আমরা সবাই এখন ঈশ্বরের সামনে আছি। প্রভু আপনাকে আমাদের কাছে যা বলতে আদেশ দিয়েছেন আমরা তা সবই শুনব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি তখনই আপনাকে ডেকে আনবার জন্য লোক পাঠিয়ে দিলাম, আর আপনি এসে ভালই করেছেন। এখানে আমরা সবাই এখন আল্লাহ্‌র সামনে আছি। প্রভু আপনাকে আমাদের কাছে যা বলতে হুকুম দিয়েছেন আমরা তা সবই শুনব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সঙ্গে সঙ্গে আমি আপনার কাছে লোক পাঠালাম আর আপনিও দয়া করে এসেছেন। ঈশ্বর প্রভু আপনাকে যে কথা বলতে আদেশ দিয়েছেন, সেই কথা শোনার জন্য আমরা সকলে ঈশ্বরের সাক্ষাতে এখানে মিলিত হয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে লোক পাঠালাম; আর আপনি বড় অনুগ্রহ করে এখানে এসেছেন৷ এখন আমরা সকলে এখানে ঈশ্বরের সামনে আছি; প্রভু আপনাকে যে সব কথা বলতে আদেশ করেছেন আমরা সকলে তা শুনব৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্যে আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে লোক পাঠিয়ে দিলাম; আপনি এসেছেন ভালোই করেছেন, অতএব এখন আমরা সকলে ঈশ্বরের সাক্ষাৎে উপস্থিত আছি; প্রভু আপনাকে যেসকল আদেশ করেছেন, তা শুনবো।