Acts 10:35 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু প্রত্যেক জাতির মধ্যে যে কেউ তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে ও সঠিক কাজ করে, সে তাঁর গ্রাহ্য হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যারাই তাঁকে ভয় করে ও ন্যায়সংগত আচরণ করে, সেইসব জাতির মানুষকে তিনি গ্রহণ করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু প্রত্যেক জাতির মধ্যে যে কেহ তাঁহাকে ভয় করে ও ধর্ম্মাচরণ করে, সে তাঁহার গ্রাহ্য হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রত্যেক জাতির মধ্যে য়ে কেউ ঈশ্বরের উপাসনা করে ও ন্যায় কাজ করে, ঈশ্বর এমন লোকদের গ্রহণ করেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু সব জাতির মধ্যে যেকেউ তাঁকে ভয় করে ও ধর্মাচরণ করে, ইশ্বর তাকে গ্রহণ করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু প্রত্যেক জাতির মধ্যে যে কেহ তাঁহাকে ভয় করে ও ধর্মাচরণ করে, সে তাঁহার গ্রাহ্য হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেক জাতির মধ্য থেকে যারা তাঁকে ভক্তি করে এবং তাঁর চোখে যা ঠিক তা-ই করে তিনি তাদের গ্রহণ করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেক জাতির মধ্য থেকে যারা তাঁকে ভয় করে এবং তাঁর চোখে যা ঠিক তা-ই করে তিনি তাদের গ্রহণ করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে কোন ব্যক্তি তাঁর প্রতি সম্ভ্রমশীল এবং ন্যায়নিষ্ঠ, সেই তাঁর কাছে গ্রহণযোগ্য, তা সে যে কোন জাতিরই হোক না কেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেক জাতির মধ্যে যে কেউ ঈশ্বরের উপাসনা করে ও ন্যায় কাজ করে, ঈশ্বর এমন লোকদের গ্রহণ করেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সব জাতির মধ্যে যে কেউ তাঁকে ভয় করে ও ধর্মাচরণ করে, ঈশ্বর তাকে গ্রহণ করেন।