Acts 10:37 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়াহিয়া কর্তৃক তবলিগকৃত বাপ্তিস্মর পর গালীল থেকে আরম্ভ হয়ে সেই খবর সমুদয় এহুদিয়াতে ছড়িয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোহন বাপ্তিষ্মের বিষয়ে প্রচার করার পর গালীল থেকে শুরু করে সমস্ত যিহূদিয়ায় যা যা ঘটেছে, তা আপনাদের অজানা নেই—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনারা সেই কথা জানেন, যাহা যোহনকর্ত্তৃক প্রচারিত বাপ্তিস্মের পর গালীল হইতে আরম্ভ হইয়া সমুদয় যিহূদিয়াতে ব্যাপিয়া গেল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সমগ্র যিহূদাতে কি ঘটেছিল সে সব কথা আপনারা শুনেছেন৷ য়োহন বাপ্তাইজক লোকেদের কাছে বাপ্তিস্মের কথা প্রচার করার পর গালীলে এই ঘটনাগুলি শুরু হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আপনারা সকলে এই ঘটনা জানেন, যা যোহনের দ্বারা প্রচারিত বাপ্তিস্মের পর গালীল থেকে শুরু হয়ে সমগ্র যিহুদিয়াতে ছড়িয়ে পড়ল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনারা সেই কথা জানেন যাহা যোহন কর্তৃক প্রচারিত বাপ্তিস্মের পর গালীল হইতে আরম্ভ হইয়া সমুদয় যিহূদিয়াতে ব্যাপিয়া গেল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকদের যে বাপ্তিস্ম গ্রহণ করা উচিত যোহন সেই কথা প্রচার করবার পরে গালীল থেকে আরম্ভ করে সমস্ত যিহূদিয়াতে যা ঘটেছিল তা আপনারা নিজেরাই জানেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকদের যে তরিকাবন্দী নেওয়া উচিত ইয়াহিয়া সেই কথা তবলিগ করবার পরে গালীল থেকে শুরু করে সমস্ত এহুদিয়াতে যা ঘটেছিল তা আপনারা নিজেরাই জানেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোহন বাপ্তিষ্মের কথা ঘোষণা করার পর গালীল থেকে আরম্ভ করে ইহুদীদের সমগ্র দেশে সাম্প্রতিক কালে যেসব ঘটনা ঘটেছে তার কথা আপনারা সকলেই অবগত আছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সমগ্র যিহূদাতে কি ঘটেছিল সে সব কথা আপনারা শুনেছেন৷ যোহন বাপ্তাইজক লোকেদের কাছে বাপ্তিস্মের কথা প্রচার করার পর গালীলে এই ঘটনাগুলি শুরু হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনারা সকলে এই ঘটনা জানেন, যা যোহনের দ্বারা প্রচারিত বাপ্তিষ্মের পর গালীল থেকে শুরু হয়ে সমগ্র যিহূদীয়া প্রদেশে ছড়িয়ে পড়ল;