Acts 10:38 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনারা তো এও জানেন যে, আল্লাহ্‌ নাসরতীয় ঈসাকে কিভাবে পাক-রূহে ও পরাক্রমে অভিষেক করেছিলেন; তিনি ভাল কাজ করে বেড়াতেন এবং শয়তানের দ্বারা কষ্ট পাওয়া সমস্ত লোককে সুস্থ করতেন; কারণ আল্লাহ্‌ তাঁর সহবর্তী ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর কীভাবে নাসরতের যীশুকে পবিত্র আত্মায় ও পরাক্রমে অভিষিক্ত করেছিলেন এবং কীভাবেই বা তিনি বিভিন্ন স্থানে সকলের কল্যাণ করে বেড়াতেন ও দিয়াবলের ক্ষমতাধীন ব্যক্তিদের সুস্থ করতেন, কারণ ঈশ্বর তাঁর সহবর্তী ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ নাসরতীয় যীশুর কথা, কিরূপে ঈশ্বর তাঁহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন; তিনি হিতকার্য্য করিয়া বেড়াইতেন, এবং দিয়াবল কর্ত্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ করিতেন; কারণ ঈশ্বর তাঁহার সহবর্ত্তী ছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আপনারা সেই নাসরতীয় যীশুর বিষয়ে শুনেছেন, শুনেছেন ঈশ্বর কিভাবে তাঁকে পবিত্র আত্মায় ও পরাক্রমের সঙ্গে অভিষেক করেছিলেন৷ যীশু সর্বত্র মানুষের মঙ্গল করে বেড়াতেন, আর যাঁরা দিয়াবলের কবলে পড়েছিল তাদের তিনি মুক্ত করতেন, কারণ ঈশ্বর তাঁর সঙ্গে ছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ফলত: নাসরতীয় যীশুর কথা, কীভাবে ঈশ্বর তাঁকে পবিত্র আত্মাতে ও শক্তিতে অভিষেক করেছিলেন; ভালো কাজ করে বেড়াতেন, এবং শয়তান দ্বারা পীড়িত সমস্ত লোককে সুস্থ করতেন; কারণ ঈশ্বর তাঁর সঙ্গে ছিলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ নাসরতীয় যীশুর কথা, কিরূপে ঈশ্বর তাঁহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন; তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন, এবং দিয়াবল কর্তৃক পীড়িত সকল লোককে সুস্থ করিতেন; কারণ ঈশ্বর তাঁহার সহবর্তী ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনারা এও জানেন যে, ঈশ্বর নাসরতের যীশুকে পবিত্র আত্মা ও শক্তি দিয়ে অভিষেক করেছিলেন। ঈশ্বর তাঁর সংগে ছিলেন বলে তিনি ভাল কাজ করে বেড়াতেন এবং শয়তানের হাতে যারা কষ্ট পেত তাদের সবাইকে সুস্থ করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনারা এও জানেন যে, আল্লাহ্‌ নাসরতের ঈসাকে পাক-রূহ্‌ ও শক্তি দিয়ে অভিষেক করেছিলেন। আল্লাহ্‌ তাঁর সংগে ছিলেন বলে তিনি ভাল কাজ করে বেড়াতেন এবং ইবলিসের হাতে যারা কষ্ট পেত তাদের সবাইকে সুস্থ করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনারা জানেন যে নাসরতবাসী যীশুকে ঈশ্বর পবিত্র আত্মা ও পরাক্রমে অভিষিক্ত করেছিলেন। তিনি সকলের কল্যাণ সাধন করে বেড়াতেন এবং শয়তানের কবলে যারা উৎপীড়িত হত তাদের সকলকে সুস্থ করতেন কারণ ঈশ্বর তাঁর সঙ্গে ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনারা সেই নাসরতীয় যীশুর বিষয়ে শুনেছেন, শুনেছেন ঈশ্বর কিভাবে তাঁকে পবিত্র আত্মায় ও পরাক্রমের সঙ্গে অভিষেক করেছিলেন৷ যীশু সর্বত্র মানুষের মঙ্গল করে বেড়াতেন, আর যারা দিয়াবলের কবলে পড়ত তাদের তিনি মুক্ত করতেন, কারণ ঈশ্বর তাঁর সঙ্গে ছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলতঃ নাসরতীয় যীশুর কথা, কীভাবে ঈশ্বর তাঁকে পবিত্র আত্মাতে ও শক্তিতে অভিষিক্ত করেছিলেন; ভালো কাজ করে বেড়াতেন এবং শয়তান দ্বারা পীড়িত সমস্ত লোককে সুস্থ করতেন; কারণ ঈশ্বর তাঁর সঙ্গে ছিলেন।