Acts 10:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি তাঁর প্রতি এক দৃষ্টে চেয়ে ভয় পেয়ে বললেন, প্রভু, কি চান? ফেরেশতা তাঁকে বললেন, তোমার মুনাজাত ও তোমার দানগুলো স্মরণীয় হিসেবে ঊর্ধ্বে আল্লাহ্‌র সম্মুখে উপস্থিত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কর্ণীলিয় সভয়ে তাঁর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি জিজ্ঞাসা করলেন, “প্রভু, কী হয়েছে?” দূত উত্তর দিলেন, “তোমার সব প্রার্থনা ও দরিদ্রদের প্রতি সব দান, স্মরণীয় নৈবেদ্যরূপে ঈশ্বরের কাছে উপস্থিত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি তাঁহার প্রতি একদৃষ্টে চাহিয়া ভীত হইয়া কহিলেন, প্রভু, কি চান? দূত তাঁহাকে বলিলেন, তোমার প্রার্থনা ও তোমার দান সকল স্মরণীয়রূপে ঊর্দ্ধে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কর্ণীলিয় স্বর্গদূতের দিকে চেয়ে ভয় পেয়ে বললেন, ‘মহাশয়, আপনি কি চান?’ সেই স্বর্গদূত তাঁকে বললেন, ‘কর্ণীলিয় তোমার প্রার্থনা ঈশ্বর শুনেছেন; গরীবদের তুমি য়ে সাহায্য কর, তা তিনি দেখেছেন৷ ঈশ্বর তোমায় স্মরণ করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন কর্নীলিয় তাঁর প্রতি একভাবে তাকিয়ে ভয়ের সঙ্গে বললেন প্রভু কী চান? দূত তাঁকে বললেন তোমার প্রার্থনা ও তোমার দান সকল স্মারক নৈবেদ্য হিসাবে স্বর্গে ঈশ্বরের কাছে উপস্থিত হয়েছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি তাঁহার প্রতি একদৃষ্টে চাহিয়া ভীত হইয়া কহিলেন, প্রভু, কি চান? দূত তাঁহাকে বলিলেন, তোমার প্রার্থনা ও তোমার দান সকল স্মরণীয়রূপে ঊর্ধ্বে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কর্ণীলিয় ভয় পেয়ে সেই স্বর্গদূতের দিকে তাকিয়ে বললেন, “বলুন, প্রভু।” স্বর্গদূত বললেন, “তোমার প্রার্থনা ও গরীবদের তোমার দানের কথা স্বর্গে পৌঁছেছে এবং ঈশ্বর তা মনে রেখেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কর্ণীলিয় ভয় পেয়ে সেই ফেরেশতার দিকে তাকিয়ে বললেন, “বলুন, হুজুর।” ফেরেশতা বললেন, “তোমার মুনাজাত ও গরীবদের তোমার দানের কথা বেহেশতে পৌঁছেছে এবং আল্লাহ্‌ তা মনে রেখেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কর্ণেলিয়াস সভয়ে তাঁর দিকে তাকিয়ে বললেন, বলুন প্রভু। দূত বললেন, তোমার পরহিতের কাজ ও প্রার্থনা ঈশ্বর গ্রাহ্য করেছেন এবং তোমাকে অনুগ্রহ করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কর্ণীলিয়াস স্বর্গদূতের দিকে চেয়ে ভয় পেয়ে বললেন, “মহাশয়, আপনি কি চান?” সেই স্বর্গদূত তাঁকে বললেন, “কর্ণীলিয় তোমার প্রার্থনা ঈশ্বর শুনেছেন; গরীবদের তুমি যে সাহায্য কর, তা তিনি দেখেছেন৷ ঈশ্বর তোমায় স্মরণ করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন কর্নীলিয় তাঁর প্রতি একভাবে তাকিয়ে ভয়ের সঙ্গে বললেন প্রভু কি চান? দূত তাঁকে বললেন তোমার প্রার্থনা ও তোমার দান সকল স্মারক নৈবেদ্য হিসাবে স্বর্গে ঈশ্বরের সামনে উপস্থিত হয়েছে,