Acts 10:42 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি হুকুম করলেন, যেন আমরা লোকদের কাছে তবলিগ করি ও সাক্ষ্য দিই যে, তাঁকেই আল্লাহ্ জীবিত ও মৃত লোকদের বিচারকর্তা নিযুক্ত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সব জাতির কাছে প্রচার করতে ও সাক্ষ্য দিতে আমাদের এই আদেশ দিয়েছেন যে, তিনিই সেই ব্যক্তি, যাঁকে ঈশ্বর জীবিত ও মৃতদের বিচারক হওয়ার জন্য নিযুক্ত করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি আদেশ করিলেন, যেন আমরা লোকদের কাছে প্রচার করি ও সাক্ষ্য দিই যে, তাঁহাকেই ঈশ্বর জীবিত ও মৃতদিগের বিচারকর্ত্তা নিযুক্ত করিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর তিনি আমাদের আদেশ দিলেন, য়েন আমরা লোকদের মাঝে প্রচার করি আর সাক্ষ্য দিই য়ে তিনিই সেই ব্যক্তি, য়াঁকে ঈশ্বর সমস্ত জীবিত ও মৃত সকলের বিচারকর্তা করে মনোনীত করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তিনি আদেশ করলেন, যেন আমরা লোকদের কাছে প্রচার করি ও সাক্ষ্য দিই যে, তাঁকে ঈশ্বর জীবিত ও মৃতদের মধ্যে বিচারকর্তা নিযুক্ত করেছেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি আদেশ করিলেন, যেন আমরা লোকদের কাছে প্রচার করি ও সাক্ষ্য দিই যে, তাঁহাকেই ঈশ্বর জীবিত ও মৃতদের বিচারকর্তা নিযুক্ত করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাদের আদেশ দিয়েছেন যেন আমরা যিহূদীদের কাছে প্রচার করি এবং সাক্ষ্য দিই যে, ঈশ্বর তাঁকেই জীবিত ও মৃতদের বিচারকর্তা হিসাবে নিযুক্ত করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাদের হুকুম দিয়েছেন যেন আমরা ইহুদীদের কাছে তবলিগ করি এবং সাক্ষ্য দিই যে, আল্লাহ্ তাঁকেই জীবিত ও মৃতদের বিচারকর্তা হিসাবে নিযুক্ত করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি জনসাধারণের কাছে আমাদের এই কথা ঘোষণা করতে ও সাক্ষ্য দিতে আদেশ দিয়েছেন যে, তাঁকেই ঈশ্বর জীবিত ও মৃতদের বিচারপতি পদে অভিষিক্ত করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আর তিনি আমাদের আদেশ দিলেন, যেন আমরা লোকদের মাঝে প্রচার করি আর সাক্ষ্য দিই যে তিনিই সেই ব্যক্তি, যাকে ঈশ্বর সমস্ত জীবিত ও মৃত সকলের বিচারকর্তা করে মনোনীত করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি নির্দেশ করলেন, যেন আমরা লোকদের কাছে প্রচার করি ও সাক্ষ্য দিই যে, ইনিই সেই ব্যক্তি যাকে ঈশ্বর জীবিত ও মৃতদের বিচারকর্ত্তা নিযুক্ত করেছেন।