Acts 10:45 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন পিতরের সঙ্গে আগত খৎনাপ্রাপ্ত ঈমানদার লোকেরা আশ্চর্য হয়ে গেলেন, কারণ অ-ইহুদীদের উপরেও পাক-রূহ্‌রূপ দানের সেচন হল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুন্নতপ্রাপ্ত যে বিশ্বাসীরা পিতরের সঙ্গে এসেছিলেন, তাঁরা অইহুদিদের উপরে পবিত্র আত্মার বরদান নেমে আসতে দেখে বিস্মিত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পিতরের সহিত আগত বিশ্বাসী ছিন্নত্বক্‌ লোক সকল চমৎকৃত হইলেন, কারণ পরজাতীয়দের উপরেও পবিত্র আত্মারূপ দানের সেচন হইল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইহুদী সম্প্রদায় থেকে য়ে খ্রীষ্ট বিশ্বাসীরা পিতরের সঙ্গে সেখানে এসেছিলেন তাঁরা সকলে আশ্চর্য হয়ে গেলেন, কারণ অইহুদীদের ওপরও পবিত্র আত্মার দান নেমে এল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন পিতরের সঙ্গে আসা বিশ্বাসী ছিন্নত্বক লোক সব আর্শ্চয হলেন, কারণ পরজাতিদের উপরেও পবিত্র আত্মারূপ দান দেওয়া হলো;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পিতরের সহিত আগত বিশ্বাসী ছিন্নত্বক্‌ লোক সকল চমৎকৃত হইলেন, কারণ পরজাতীয়দের উপরেও পবিত্র আত্মারূপ দানের সেচন হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে যিহূদী বিশ্বাসীরা পিতরের সংগে এসেছিল তারা অযিহূদীদের উপরেও পবিত্র আত্মাকে দান হিসাবে ঢেলে দেওয়া হল দেখে আশ্চর্য হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ইহুদী ঈমানদারেরা পিতরের সংগে এসেছিল তারা অ-ইহুদীদের উপরেও পাক-রূহ্‌কে দান হিসাবে ঢেলে দেওয়া হল দেখে আশ্চর্য হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অ-ইহুদীদেরও পবিত্র আত্মার দান লাভ করতে দেখে যে ইহুদী খ্রীষ্টবিশ্বাসীরা পিতরের সঙ্গে এসেছিলেন, তাঁরা খুব বিস্মিত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইহুদী সম্প্রদায় থেকে যে খ্রীষ্ট বিশ্বাসীরা পিতরের সঙ্গে সেখানে এসেছিলেন তাঁরা সকলে আশ্চর্য্য হয়ে গেলেন, কারণ অইহুদীদের ওপরও পবিত্র আত্মার দান নেমে এল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পিতরের সঙ্গে আসা বিশ্বাসী ছিন্নত্বক লোক সব আর্শ্চয্য হলেন, কারণ অযিহুদিদের উপরেও পবিত্র আত্মারূপ দান দেওয়া হলো;