Acts 10:47 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন পিতর জবাবে বললেন, এই যে লোকেরা আমাদেরই মত পাক-রূহ্ পেয়েছেন, পানিতে বাপ্তিস্ম গ্রহণ করতে কি কোন লোক এঁদের বাধা দিতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমাদেরই মতো এরাও পবিত্র আত্মা লাভ করেছে বলে কেউ কি এদের জলে বাপ্তিষ্ম গ্রহণ করতে বাধা দিতে পারে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পিতর উত্তর করিলেন, এই যে লোকেরা আমাদেরই ন্যায় পবিত্র আত্মা প্রাপ্ত হইয়াছেন, কেহ কি জল নিবারণ করিয়া ইহাঁদের বাপ্তাইজিত হইবার বাধা দিতে পারে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন পিতর বললেন, ‘কেউ কি এই লোকদের জলে বাপ্তাইজ করতে অস্বীকার করতে পারে? আমরা য়েমন পবিত্র আত্মা পেয়েছি তারাও তো তেমনি পেয়েছে!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন পিতর উত্তর করে বললেন, এই যে লোকেরা আমাদের মতই পবিত্র আত্মা পেয়েছ, কেউ কি এদের জলে বাপ্তিস্ম দিতে বাধা দিতে পারে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পিতর উত্তর করিলেন, এই যে লোকেরা আমাদেরই ন্যায় পবিত্র আত্মা প্রাপ্ত হইয়াছেন, কেহ কি জল নিবারণ করিয়া উহাদের বাপ্তাইজিত হইবার বাধা দিতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“জলে বাপ্তিস্ম গ্রহণ করতে কি এই লোকদের কেউ বাধা দিতে পারে? তারা তো আমাদেরই মত পবিত্র আত্মাকে পেয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“পানিতে তরিকাবন্দী নিতে কি এই লোকদের কেউ বাধা দিতে পারে? তারা তো আমাদেরই মত পাক-রূহ্কে পেয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা আপনাদেরই মত পবিত্র আত্মা লাভ করেছে তাদের জলে বাপ্তিষ্ম গ্রহণে কে বাধা দিতে পারে? তিনি তাদের যীশু খ্রীষ্টের নামে বাপ্তিষ্ম গ্রহণ করতে আদেশ দিলেন। এরপরে সেই লোকেরা তাঁকে আরও কিছুদিন সেখানে থাকতে অনুরোধ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন পিতর বললেন, “কেউ কি এই লোকদের জলে বাপ্তাইজ করতে অস্বীকার করতে পারে? আমরা যেমন পবিত্র আত্মা পেয়েছি তারাও তো তেমনি পেয়েছে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“এই যে লোকেরা আমাদের মতই পবিত্র আত্মা পেয়েছ, কেউ কি এদের জলে বাপ্তিষ্ম দিতে বাধা দিতে পারে?”